রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

মাধবপুরে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১১৮ বা পড়া হয়েছে

আলমগীর কবির, মাধবপুর থেকে ॥ মাধবপুর বাজারে মেয়াদোত্তীর্ণ ও স্যাম্পল ওষুধ-বিক্রি করায় এক ব্যবসায়ীকে জরিমানা করেছেন উপজেলা নিবার্হী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদ বিন কাশেম। গতকাল সোমবার বিকালে মাধবপুর পৌর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে এই জরিমানা করা হয়। মেয়াদোত্তীর্ণ ও বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রির অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মাধবপুর উপজেলা নিবার্হী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদ বিন কাশেম বলেন, ‘বিকালে পৌর এলাকার বাজার অভিযান চালানো হয়। এ সময় দুইটি ফার্মেসিতে তদারকিতে মেয়াদোত্তীর্ণ ও বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ পাওয়া যায়। ‘এ ছাড়া কমার্শিয়াল প্যাকেটের মধ্যে লুকিয়ে ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ সব অপরাধে দুটি প্রতিষ্ঠানের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি জানান, ভবিষ্যতে একই কাজ থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়। ভোক্তাদের প্রতি অনুরোধ জানান ঔষধ কেনার সময় মূল্য এবং মেয়াদ এর লক্ষ্য রাখতে। এ অভিযান কে মাধবপুর থানার পুলিশের একটি টিম সহযোগিতা করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com