রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

হবিগঞ্জে ৫৫ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক-শাড়ি জব্দ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১৫৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) গত চার দিনে সাতটি পৃথক অভিযানে ভারতীয় গাঁজা, মদ, সিগারেট ও দামী শাড়িসহ মোট ৫১ লাখ ৯৩ হাজার ২৫০ টাকার মাদক ও পণ্য জব্দ করেছে। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১০ আগস্ট ভোরে মাধবপুরের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বরে তল্লাশিতে ৪০০ প্যাকেট ভারতীয় সিগারেট জব্দ করা হয়। চুনারুঘাটের সাতছড়ি ও বাল্লা বিওপির অভিযানে ২২ কেজি গাঁজা, ৪ বোতল মদ ও বিপুল দামী শাড়ি উদ্ধার হয়। এছাড়া মাধবপুরের তেলিয়াপাড়া ও মনতলা বিওপির অভিযানে সাড়ে ২৪ কেজি গাঁজা ও ১৯ বোতল মদ এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সিন্দুরখান ও কাকমারাছড়া বিওপির অভিযানে ৬ কেজি গাঁজা ও ১টি সাইকেল আটক করা হয়।
৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, সীমান্ত সুরা ও মাদকমুক্ত সমাজ গঠনে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে। জব্দকৃত পণ্য আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তর করা হচ্ছে। উল্লেখ্য, চলতি আগস্ট মাসে এখন পর্যন্ত ৫৫ বিজিবির অভিযানে ৩৪ লাখ ৫০ হাজার ৯০০ টাকার ভারতীয় মাদক ও পণ্য জব্দ হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com