স্টাফ রিপোর্টার ॥ এসেড হবিগঞ্জ এবং আইন ও সালিশ কেন্দ্র’র আসকের যৌথ উদ্যোগে নাগরিকতা প্রকল্পের অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ তালুকদার। এসেড এর প্রধান নির্বাহী কর্মকর্তা জাফর ইকবাল চৌধুরীর সভাপতিত্বে ও প্রকেল্পর প্রগ্রাম অর্গানাইজার মো: সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- হবিগঞ্জ মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক রুমানা আক্তার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন- এসেডের সিনিয়র প্রগ্রাম ম্যানেজার নির্মল কুমার বিশ্বাস, সুশাসনের জন্য নাগিরক (সুজন) এর সাধারণ সম্পাদক চৌধুরী মিসবাহুল বারী লিটন, এডভোকেট আব্দুল আলীম তালুকদার। উপস্থিত ছিলেন- আলী ইদ্রিছ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিটন মিয়া, লস্করপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান উজ্জল মিয়া, পইল ইউনিয়নের মহিলা মেম্বার আমিনা খাতুনসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন প্রকল্পের প্যারালিগ্যাল মো: আবুজার গিফারী।