বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

হবিগঞ্জ শহরের বিভিন্ন পয়েন্টে অবৈধ স্থাপনা

  • আপডেট টাইম শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ১২৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বিভিন্ন পয়েন্টে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা ও অস্থায়ী দোকান। এতে করে পথচারীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। নষ্ট হচ্ছে শহরের সুন্দর্য্য।ে সরেজমিন ঘুরে দেখা যায়, শহরের প্রধান সড়কের জেলা পরিষদের সামনে রাস্তার এক পাশ দখল করে ভ্যান গাড়িতে করে নানা ধরনের ফলমূল বিক্রি করা হচ্ছে। এতে সড়কে চলাচলের পথ সরু হওয়ায় ওই এলাকা দিয়ে যাতায়াতকারী পথচারীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। শুধু জেলা পরিষদের সামনই নয়, একই অবস্থা শহরের চৌধুরী বাজার, শায়েস্তানগর, কোর্ট স্টেশন পয়েন্ট, বেবিস্ট্যান্ড মোড়, ঘাটিয়া বাজার, পইল রোডেও, বি-জামান খান রোড সহ শহরের বিভিন্ন পয়েন্টে। এসব সড়কে কেউ ভ্যান গাড়ি আবার কেউ অস্থায়ী টং দোকান গড়ে তুলে নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করছে। সড়কের ওপর এসব অস্থায়ী দোকানপাট গড়ে ওঠায় ভোগান্তিতে পড়ছেন যানবাহন চালক ও পথচারীরা।
হবিগঞ্জ পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা জাবেদ ইকবাল চৌধুরী বলেন, কিছুদিন আগেও পৌর কর্তৃপক্ষ শহরে সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযান পরিচালনা করেছে। একাধিক পয়েন্টে স্থাপনা উচ্ছেদের পর সেখানে গাছ লাগানো হয়েছে। সড়কের ওপর গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ নিয়মিত অভিযান চলমান থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com