বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

মাধবপুরে ১ শিক্ষক বদলির কারণে সমস্যায় ৩ বিদ্যালয়

  • আপডেট টাইম শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ১৩৪ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের দক্ষিণ এক্তিয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট দেখা দিয়েছে। বিদ্যালয়টিতে ছয়টি পদের মধ্যে বর্তমানে তিনটি শূন্য থাকায় পাঠদান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এ অবস্থায় বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাসলিমা বেগম শিউলী প্রেষণে বদলি হন তার বাসস্থানের নিকটবর্তী নোয়াপাড়া চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। অথচ ওই বিদ্যালয়ে অনুমোদিত পদ মাত্র পাঁচটি থাকলেও বর্তমানে শিক্ষকের সংখ্যা দাঁড়িয়েছে সাতজন। জানা গেছে অনলাইন বদলিতে তিনি ভুয়া দূরত্ব দেখিয়ে প্রতিস্থাপন স্বাপেক্ষে রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি হন। প্রতিস্থাপন না হলেও তিনি সেখানে যোগদান করেন। এক সপ্তাহ পর বৈধতা না থাকায় ফেরত যান প্রেষণে থাকা নোয়াপাড়া চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরজাহান বেগম বলেন- তাসলিমা আক্তার শিউলী এক সপ্তাহই বিদ্যালয়ে দায়িত্ব পালন করে সাবেক কর্মস্থলে ফিরে গেছেন। এতে করে বিদ্যালয়টি এখন কাগজে-কলমে একটি পদ পূর্ণ থাকলেও বাস্তবে শিক্ষক নেই। ফলে বিদ্যালয়টির পাঠদান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।” গতকাল দুপুরে সরজমিনে নোয়াপাড়া চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে তাকে পাওয়া যায়নি। বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক ফারজানা আক্তার বলেন, “তিনি সাময়িক ছুটি নিয়ে বাসায় চলে গেছেন।” তবে হাজিরা খাতায় উপস্থিতি স্বাক্ষর থাকলেও প্রস্থানের সময় লেখা রয়েছে বিকেল ৪টা ৩০ মিনিট। দক্ষিণ এক্তিয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, প্রধান শিক্ষকসহ মাত্র দুইজন শিক্ষক দায়িত্ব পালন করছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল হক বলেন, “বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে শিক্ষক সংকটে ভুগছে। এতে শিক্ষার্থীদের পাঠদান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। একাধিকবার উর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি, কিন্তু সমাধান হয়নি।” এ প্রসঙ্গে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা কবির হোসেন বলেন, “সাময়িক ছুটির কোনো বিধান নেই। বিষয়টি খতিয়ে দেখা হবে।” শিক্ষক তাসলিমা বেগম শিউলি বলেন, তিনি নিয়ম মেনে বদলি হয়েছেন এবং তার দায়িত্ব পালন করে যাচ্ছেন।শ্বাশুড়ি অসুস্থ থাকায় বৃহস্পতিবার ওষধ সেবন করাতে তিনি বাড়িতে চলে গেছেন বলে জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com