শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

টমটম-অটোরিকশার দখলে হবিগঞ্জ শহর

  • আপডেট টাইম সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে টমটম ও ব্যাটারিচালিত অটোরিকশার দাপটে নাভিশ্বাস উঠেছে। দিনের বেলা অফিসগামী মানুষ, ব্যবসায়ী ও শিক্ষার্থীরা যেমন যানজটের কবলে পড়ছে, তেমনি রাতের অন্ধকারেও এই যানজট থেকে রেহাই মিলছে না। ফলে শহরের প্রধান সড়কগুলোতে সর্বণই সৃষ্টি হচ্ছে জনদূর্ভোগ।
শহরের থানার মোড়, শায়েস্তানগর, ইনাতাবাদ, পইল রোড, তিনকোনা পুকুড়পাড়, কালিবাড়ি ও চৌধুরী বাজার এলাকায় সকাল-বিকেল তো বটেই, রাতের বেলাতেও টমটম আর ব্যাটারিচালিত অটোরিকশার অবাধ চলাচলে গাড়ি থেমে থেমে চলছে। রোগীবাহী অ্যাম্বুলেন্স থেকে শুরু করে সাধারণ যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন। অনেক সময় জরুরি কাজেও মানুষ আটকে পড়ছে ঘন্টার পর ঘন্টা। অভিযোগ উঠেছে, সড়কে এসব যানবাহন নিয়ন্ত্রণে কোনো কার্যকর উদ্যোগ নিচ্ছে না সংশ্লিষ্ট প্রশাসন। শহরের গুরুত্বপূর্ণ সড়কে ফুটপাত দখল ও বেপরোয়া গাড়ি পার্কিং আরও বাড়িয়ে তুলেছে এ সংকট। শহরবাসীর দাবি, দ্রুত সময়ের মধ্যে টমটম ও ব্যাটারিচালিত অটোরিকশার জন্য নির্দিষ্ট রুট নির্ধারণ, যানবাহনের লাইসেন্স ও নিবন্ধন ব্যবস্থা কঠোরভাবে কার্যকর এবং আইনশৃংখলা বাহিনীর নিয়মিত অভিযান চালানো জরুরি। নইলে হবিগঞ্জ শহরের এই চরম যানজট পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com