শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

শ্যামলীতে বিউটিশিয়ানের লাশ উদ্ধার ॥ রহস্য সৃষ্টি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের দক্ষিণ শ্যামলী এলাকায় সাধুর সমাধির পাশের একটি বিউটি পার্লার থেকে জ্যোতি আক্তার (১৬) নামের এক বিউটিশিয়ানের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে এ নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে। রাত ১১টা পর্যন্ত এ রিপোর্ট লেখাকালে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে প্রেমের কারণে এমন ঘটনা ঘটেছে। গতকাল রাত ৮টায় ওসি কেএম শাহাবুদ্দিন শাহীনের নির্দেশে এসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ নামিয়ে সুরতহাল শেষে মর্গে প্রেরণ করে। সে গোসাইপুর এলাকার আব্দুল আওয়ালের কন্যা। পুলিশ জানায়, ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com