রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

ব্রাহ্মণডুরায় প্রবাসীর উদ্যোগে পরিবেশবান্ধব তালগাছ রোপণ

  • আপডেট টাইম সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্থাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডুরা গ্রামে তালগাছের চারা রোপণের একটি ব্যতিক্রমী পরিবেশবান্ধব কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।
গতকাল শনিবার সকালে সিঙ্গাপুর প্রবাসী শেখ মিজানুর রহমান এনামের সৌজন্যে এবং তার প্রতিষ্ঠিত শেখ মিজানুর রহমান এনাম ফুটবল একাডেমির উদ্যোগে বিশাউরা হাওরের মাঠে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়। কর্মসূচির আওতায় বিশাউরা হাওর রাস্তা, মধ্যমুড়া গোপাট এবং ব্রাহ্মণডোরা হাওর রাস্তায় প্রায় ৫ শতাধিক তালগাছের চারা রোপণ করা হবে। স্থানীয়রা জানান, এ এলাকায় হাওরাঞ্চলে প্রতি বছরই বজ্রপাতে হতাহতের ঘটনা ঘটে। অনেক সময় গবাদিপশুও বজ্রপাতে প্রাণ হারায়। এছাড়াও খোলা হাওর এলাকায় ছায়া না থাকায় তীব্র গরমে কৃষক ও পথচারীদের কষ্ট পেতে হয়। তালগাছ একদিকে বজ্রপাত প্রতিরোধে সহায়তা করে, অন্যদিকে ছায়া দেয় ও প্রাকৃতিক সৌন্দর্যও বৃদ্ধি করে। তালগাছ রোপণের এমন উদ্যোগে খুশি এলাকাবাসী। এছাড়া, শেখ মিজানুর রহমান এনামের আরেকটি উদ্যোগ ফুটবল একাডেমি প্রতিষ্ঠা। এর মাধ্যমে এলাকার যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলায় মনোযোগী করার চেষ্টা করছেন তিনি। তালগাছ রোপনে উপস্থিত ছিলেন একাডেমীর সভাপতি মোঃ আব্দুল হাই সজল, উপদেষ্টা সাইফুল ইসলাম রানা, মোঃ ফয়েজ মিয়া, শফিকুল ইসলাস রিপন প্রমুখ।

 

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com