রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বানিয়াচং উপজেলার সুবিদপুরে আ.লীগের ক্ষমতা দেখিয়ে ভূমি দখলের অভিযোগ

  • আপডেট টাইম শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার সুবিদপুর গ্রামে আওয়ামী লীগের ক্ষমতা দেখিয়ে ভূমি দখলের অভিযোগ উঠেছে। এছাড়াও দখলকারী লোকজনের ভয়ে এলাকাছাড়া ছিলেন প্রতিপক্ষের লোকজন। এখন সরকার বদল হওয়ায় দখল হওয়া ভূমি উদ্ধারের জন্য প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতা কামনা করছেন তারা। ভুক্তভোগীরা জানান- সুবিদপুর গ্রামে ১২ শতক ভূমি গত কয়েক বছর ধরে আওয়ামী লীগের ক্ষমতা দেখিয়ে দখলে রেখেছেন ওই গ্রামের গোপেশ সরকার, জ্ঞান সরকার, গুনেন্দ্র সরকার, কাজল সরকার, সজল সরকারা ও শৈলেন সরকার। কোন দলিলপত্র ছাড়াই শুধুমাত্র পেশি শক্তি দেখিয়ে নিরীহ লোকজনের ১২ শতক ভূমি দখল করে রেখেছেন। কিন্তু আর্থিকভাবে দুর্বল হওয়ায় দখলদারদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে পারছেন না ওই গ্রামের মৃত যোগেন্দ্র সরকারের ছেলে ইন্দ্রজিৎ সরকার, অর্জুন সরকার ও নিত্যগোপাল সরকার। আর.এস পরচায় এই তিনজনের নামে হয়েছে। এটা তাদের বাবার ক্রয়কৃত সম্পত্তি। যার দলিল নং- ১১৬৪/১৯৯৩ইং, মৌজা- সুবিদপুর, জে.এল. নং- ২১৮, আর.এস খতিয়ান নং- ১৪৩, নামজারি খতিয়ান নং- ৩৩৪, এসএ দাগ নং- ৩১৯, আর.এস দাগ নং- ৩০৩, শ্রেণী- বাড়ি। এ ব্যাপারে অর্জুন সরকার জানান- আমার বাবার ক্রয়কৃত সম্পত্তি থেকে ১২ শতক ভূমি আওয়ামী লীগের ক্ষমতা দেখিয়ে দখল করে রাখা হয়েছে। আমরা নিরীহ ও দরিদ্র হওয়ায় তাদের বিরুদ্ধে কিছু বলতে পারি না। উল্টো তাদের হুমকিতে আমরা প্রায় বাড়ি ছাড়া অবস্থায় আছি। বিগত সরকারের আমলে আমাদেরকে বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের মামলার ভয় দেখানো হত। এখন সরকার বদল হওয়ায় আমরা ন্যায়বিচার পাবার প্রত্যাশা করছি। এখন যদি প্রশাসন, সেনাবাহিনী ও আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী আমাদের সহযোগিতা করে, তাহলে আমরা অন্যায় থেকে মুক্তি পাব। এছাড়া তাদের দখল থেকে আমাদের পৈত্রিক সম্পদ রক্ষা করার আর কোন উপায় নেই।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com