বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

মাদ্রাসা ছাত্রদের নৌ-ভ্রমন ধুমপান আর তামাকজাত দ্রব্য গ্রহন না করার শপথ

  • আপডেট টাইম রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ধুমপান আর তামাকজাত দ্রব্য গ্রহন না করার শপথের মাধ্যমে মাদ্রাসার কোমলমতি ছাত্রদের এক নৌ-ভ্রমন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কালারডুবা থেকে শুরু হয় এ নৌ ভ্রমণ। ৬০ জন মাদ্রাসা ছাত্রের ৩ ঘন্টার নৌ-ভ্রমন শেষে আবার কালারডুবায় এসে শেষ হয়। নৌ ভ্রমণে ছিল দুপুরের খাবারের আয়োজন। ছোট ছোট বাচ্চারা জাতীয় পতাকা নেড়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ধুমপান আর তামাকজাত দ্রব্য কখনও গ্রহন করবেনা বলে অংগীকার করে। নৌ-ভ্রমনের মাঝখানে সমতলে ফুটবল আর ক্রিকেট খেলায় মেতে মাদ্রাসার কোমলমতি ছেলেগুলো। যাদের অধিকাংশই এতিম। হবিগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো: জাবেদ ইকবাল চৌধুরী এ নৌ-ভ্রমণের আয়োজন করেন। তিনি জানান, ‘বিগত বছর হবিগঞ্জ পৌরসভা তামাক নিয়ন্ত্রনে অনেকগুলো উদ্যোগ গ্রহনের কারনে এ বছর স্থানীয় সরকার ক্যাটাগরিতে হবিগঞ্জ পৌরসভা জাতীয় সম্মাননা পদক পায়। বিগত বছরের ধারাবাহিতকায় হবিগঞ্জ পৌরসভাকে ধুমপান ও তামাকমুক্ত শহর হিসেবে গড়ে তুলতে প্রচার প্রচারনাসহ নানামূখী উদ্যোগ অব্যাহত আছে। এরই অংশ হিসেবে কিছুদিন পুর্বে পথশিশুদের ধুমপান আর তামাকজাত দ্রব্য গ্রহন না করার শপথ পড়িয়ে একটি নৌ-ভ্রমনের আয়োজন করা হয়েছিল। ধুমপান আর তামাকজাত দ্রব্যের কুফল সম্পর্কে শিশুদের সচেতন করতেই এ রকম উদ্যোগ। আর এরই ধারাবাহিকতায় কোমলমতি মাদ্রাসা ছাত্রদের নিয়ে এখনকার নৌ-ভ্রমন। তিনি জানান, ছোট এ আয়োজনটির মাধ্যমে মাদ্রাসার কোমলমতি বাচ্চারা অনেক আনন্দ পেয়েছে। তাদের ঠিকমতো গাইড করতে পারলে ভবিষ্যতে তারা যোগ্য নাগরিক হিসেবে সমাজে বিশেষ অবদান রাখতে পারবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com