বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

হবিগঞ্জে বৈষম্য বিরোধী মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে প্রতারক চক্র হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলনকে পুঁজি করে, মিথ্যা মামলা দায়েরে মেতে উঠেছে, একটি সিন্ডিকেট। এই চক্রটি মিথ্যা মামলা দায়ের করে, আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে বিএনপির নেতাকর্মী, সাংবাদিক ও নিরীহ লোকজনকে হয়রানি করতে মরিয়া। চক্রটি কম্পিউটার টাইপের একটি অভিযোগ সাজিয়ে, লোক ও মোবাইলের মধ্যে পাঠিয়ে, মামলায় ফাঁসানো ভয় দেখিয়ে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নেয়ার বিষয়ে, ক্ষোভের সৃষ্টি হয়েছে সচেতন মহলে। জানা যায়, হবিগঞ্জ পৌরসভার গোসাইপুর (নিউ মুসলিম কোয়ার্টার) এলাকায় মামলা তৈরি করছে প্রতারক চক্র। গোসাইপুর এলাকার স্থানীয় অনেকেই জানিয়েছেন, একটি প্রতারক চক্র ৫ আগষ্টের পর, হবিগঞ্জ জেলা সদরে বসে, কি ভাবে কাকে মিথ্যা মামলা মোকদ্দমায় জড়িয়ে হয়রানি করা যায়, বিপদে ফেলে অর্থ কড়ি হাতিয়ে নেয়া যায়, এনিয়ে ব্যস্ত থাকে। আরও জানা যায়, মিথ্যা অভিযোগে অনেক বিএনপির ত্যাগী নেতাকর্মী, বিএনপির সাংবাদিক ও নিরীহ লোকজনকে আসামী শ্রেনীভুক্ত করা হয়। প্রতারক সিন্ডিকেট এদের পেশাই যে কোন একজন লোককে বাদী সাজিয়ে বিভিন্ন লোকজনের উপর মিথ্যা মামলা টুকে, মামলায় তোমার নাম আসছে। আসামী হতে যাচ্ছো, নাম বাদ দেয়াতে পারবো, নাম সংযুক্ত করতে পারবো। এ ধরণের প্রতারনার ফাঁদ সৃষ্টি করে হাতিয়ে নিচ্ছে লক্ষ -লক্ষ টাকা। মামলার বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ একেএম সাহাবদ্দীন শাহীন এর সাথে আলাপ কালে তিনি জানান, আমি এখনো তুহিন বাদী হয়ে অভিযোগ করেছে, এমন অভিযোগ পাইনি, কিন্তু আরও অনেকেই বলেছেন, তুহিন নামে নাকি একজন বাদী সাজিয়ে, অনেক লোকজন কে আসামী দিয়ে হয়রানি করার ভয় দেখিয়ে আসছে, টাকা পয়সা চাচ্ছে, এমনও অভিযোগ পেয়েছি। যেহেতু সাংবাদিক, বিএনপির লোকজন ও নিরীহ লোকজন কে হয়রানি চেষ্টা করছে। বিষয় টি সকলের নজরে আনা আপনাদের উচিত। এ বিষয়ে ভুক্তভোগী ও সচেতন মহল আইন শৃঙ্খলা বাহিনী ও বাংলাদেশের গর্বিত সেনাবাহিনীর সদয় দৃষ্টি কামনা করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com