রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

হবিগঞ্জ শহরে চাঁদাবাজির অভিযোগে ২ যুবক আটক

  • আপডেট টাইম রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চাঁদা না দেয়ায় হবিগঞ্জ শহরের মহিলা কলেজ রোডের হরিজন পট্টিতে হামলা করা হয়েছে। এ ঘটনায় মহিলাসহ ২ জন আহত হয়েছেন। স্থানীয় লোকজন দুই চাঁদাবাজকে আটক করে উত্তম মধ্যম দিয়েছে। খবর সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে।
পুলিশ ও আহতরা জানান, এনামুল হক সাকিব ও রিয়াজ নামের ২ যুবকের নেতৃত্বে কয়েকজন চাঁদাবাজ বাবুল হরিজনের কাছে মোটা অংকের টাকা চাঁদা দাবি করে। কিন্তু তিনি টাকা দিতে অস্বীকার করলে তার বাসায় হামলা ও ভাংচুর চালায়। এ সময় বাবুল ও এক মহিলাকে মারধোর করে। তাদের চিৎকারে হরিজন সম্প্রদায়ের নারী পুরুষ এসে ছাত্রদল পরিচয়দানকারী পুরান মুন্সেফী এলাকার হাবিবুর রহমান ও ২নং পুল এলাকার রাব্বিকে আটক করে। গতকাল শনিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, এলাকাবাসী ধাওয়া দিলে সাকিব ও রিয়াজ পালিয়ে যায়। জানা যায়, আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে একটি চক্র চাঁদাবাজি করে আসছে। মামলার ভয় দেখানো, ডেভিল হিসেবে মানুষকে ধরিয়ে দেয়াসহ নানান ভাবে টাকা হাতিয়ে নিয়েছে ওই চক্র। ইতোপূর্বেও ওই চক্রের অনেকে গ্রেফতার হয়ে কারাগারে যায়। কিন্তু আইনের ফাঁক দিয়ে বেরিয়ে এসে পুনরায় একই অপকর্মে লিপ্ত হচ্ছে। তাদের টার্গেট হচ্ছে মধ্যবিত্ত পরিবারের লোকজন।
ওসি একেএম শাহাবুদ্দিন শাহীন বলেন, পুলিশ মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। হবিগঞ্জের পুলিশ সুপার এএমএন সাজেদুর রহমান চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের জিরো টলারেন্স ঘোষণা করেছেন। কিন্তু এরপরও তাদের দমন করা যাচ্ছে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com