বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

শায়েস্তাগঞ্জে ‘পারাবত এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিন বিকল ॥ ৩ ঘণ্টা পর যোগাযোগ চালু

  • আপডেট টাইম সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলায় ‘পারাবত এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে সিলেটের সঙ্গে সারা দেশের প্রায় তিন ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ থাকার পর আবার চালু হয়েছে। গতকাল রোববার বেলা ২টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে শায়েস্তাগঞ্জ রেল জংশনের সহকারী স্টেশন মাস্টার উত্তম কুমার দেব জানিয়েছেন।
এর আগে বেলা ১১টার দিকে পারাবত এক্সপ্রেস ট্রেনটি শায়েস্তাগঞ্জ স্টেশন অতিক্রম করে খোয়াই নদীর ব্রিজে ওঠার পর ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এ ঘটনায় সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ও ঢাকাগামী জয়ন্ত্রিকা এক্সপ্রেস আটকা পড়ে। প্রচণ্ড গরমের মধ্যে ট্রেন চলাচল বন্ধ থাকায় দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের।
পরে আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এসে মেরামতের কাজ শেষ করলে তিন ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু হয় বলে উত্তম কুমার জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com