শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বানিয়াচংয়ে শ্বশুর বাড়ির জমিতে কাজ করতে গিয়ে বজ্রপাতে জামাই নিহত

  • আপডেট টাইম শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৫ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে শশুড়বাড়ির জমিতে কাজ করার সময় বজ্রপাতে জামাই নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার বিকালে বানিয়াচং উপজেলার ৭নং বড়ইউড়ি ইউনিয়নের হলদারপুর গ্রামে। নিহতের নাম হারিছ মিয়া। তার বাড়ি নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের নোয়াগাও গ্রামে। তিনি ওই গ্রামের হামিদ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শশুর বাড়ি হলদাপুর হাওরের জমিতে কাজ করছিলেন হারিছ মিয়া। বিকেলের দিকে আচমকা বজ্রপাত আঘাত হানে হারিছ মিয়া (৩৫) এর উপর। মুহুর্তেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনাটি জানার পর এলাকাবাসী ও স্থানীয় মাদ্রাসার ছাত্ররা এসে হারিছ মিয়াকে জমি থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বড়ইউড়ি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কফিল উদ্দিন এর সাথে আলাপকালে তিনি এ ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com