সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

একুশে টিভির সাংবাদিক বিকুল চক্রবর্তীর বৃটেনের কার্ডিফ শহীদ মিনার পরিদর্শন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১৪৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ গণতন্ত্রের মাতৃভূমি খ্যাত, মাল্টিকালচারেল, মাল্টিমিডিয়া ও মাল্টিন্যাশনালের বৃটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফের ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্ট তথা শহীদ মিনার পরিদর্শন সহ কার্ডিফে ২৬ ঘন্টায় অবস্থানকালে ব্যাস্ত সময় কাটিয়েছেন বাংলাদেশ থেকে আগত একুশে টিভির সাংবাদিক বিকুল চক্রবর্তী। গত ৪ টা অক্টোবর দূপুর ১২ টায় শহীদ মিনার পরিদর্শনকালে তাঁকে স্বাগত জানান কার্ডিফের ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্ট তথা শহীদ মিনার ফাউন্ডার্স ট্রাষ্ট কমিটির সেক্রেটারী কমিউনিটি লিডার ও মিডিয়া ব্যাক্তিত্ব মোহাম্মদ মকিস মনসুর। এই সময় কার্ডিফ কাউন্টি কাউন্সিলের সাবেক ডিপুটি লড মেয়র কাউন্সিলার এম দিলওয়ার আলী, শহীদ মিনার কমিটির অন্যতম ফাউন্ডার্স ট্রাষ্টি শেখ মোহাম্মদ তাহির উল্লাহ, ফাউন্ডার্স ট্রাষ্টি আলহাজ্ব আসাদ মিয়া, লাইফ মেম্বার ভিপি সেলিম আহমদ, সাংবাদিক জিসান আহমেদ, সৈয়দ ইকবাল আহমেদ, সৈয়দ মোহাম্মদ কাহের,আখি আক্তার, মাসুদ আহমেদ, বদরুল হক মনসুর ও সাজেল আহমেদ। এর পর সাংবাদিক বিকুল চক্রবর্তীর সম্মানে কার্ডিফের সিটি রোডের একটি টার্কিস রেস্টুরেন্টে মধ্যাহ্ন ভোজ ও এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
কার্ডিফ বাংলা স্কুলের সাধারণ সম্পাদক ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর এর সভাপতিত্বে এবং কবি ও সাহিত্যিক সৈয়দ কাহের এর প্রানবন্ত উপস্থাপনায় উক্ত মতবিনিময় সভায় ওয়েলস বাংলাদেশ চেম্বার অব কমার্সের বোর্ড অফ ডিরেক্টর শাহ্ শাফী কাদির, বিশিষ্ট ব্যবসায়ী মুজিবুর রহমান মুজিব, লেখক ও সংগঠক জিসান আহমেদ, শেখ মোহাম্মদ আনোয়ার, আব্দুর রউফ তালুকদার, রকিবুর রহমান, গিয়াস আহমেদ, মসুদ চৌধুরী, ও জিল্লু রহমান সহ আরো অনেকেই।
একুশে টিভির সাংবাদিক বিকুল চক্রবর্তী কার্ডিফে ২৬ ঘন্টায় অবস্থানকালে আপনাদের আন্তরিকতায় আমি সত্যিই খুব আনন্দিত হয়েছেন বলে উল্লেখ করে তিনি সিনিয়র সাংবাদিক মৌলভীবাজার জেলার কৃতি সন্তান মোহাম্মদ মকিস মনসুরসহ উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com