শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

অলিপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের উদ্যোগে বিশেষ মতবিনিময় সভা

  • আপডেট টাইম শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ১১৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানাধীন অলিপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের উদ্যোগে “সুশৃঙ্খল ও নিরাপদ মহাসড়ক ব্যবস্থাপনা নিশ্চিত কল্পে পরিবহন মালিক-শ্রমিক-যাত্রী এবং মহাসড়ক সংলগ্ন বাজার সংশ্লিষ্টদের সচেতনতা” শীর্ষক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে শায়েস্তাগঞ্জ অলিপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের পাশে হাইওয়ে থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের এর সভাপতিত্বে ও অলিপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (তদন্ত ওসি) সঞ্জিত দাসের পরিচালনায় অসংখ্য স্থানীয় পরিবহন মালিক, শ্রমিক, ব্যবসায়ী ও সুশীল সমাজের উপস্থিতিতে শীর্ষক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে সদর দপ্তরের ডিআইজি (অপারেশনস-দক্ষিণ) পিপিএম সেবা- রখফার সুলতানা খানম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়ন এর পুলিশ সুপার মোঃ রেজাউল করিম, শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব হোম দাস, হবিগঞ্জ সদর দক্ষিণ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শহিদুল হক মুন্সি। এছাড়া শায়েস্তাগঞ্জ থানা অফিসার ইনচার্জ দিলীপ কান্ত নাথ, হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক প্রাণ এর ডিজিএম মোঃ আল আমিন কবির, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল হাসান রতন, ইন্ডাস্ট্রিয়াল থানার ওসি, শায়েস্তাগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, অলিপুর বাজার কমিটির ভারপ্রাপ্ত সভাপতি সহ এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com