শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

দ্রুত বিচার মামলায় জামায়াত শিবিরের ১৭ নেতাকর্মী খালাস

  • আপডেট টাইম বুধবার, ২৩ অক্টোবর, ২০১৩
  • ৬৭২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দ্রুত বিচার আইনে দায়েরকৃত মামলায় হবিগঞ্জ জেলা জামায়াত সেক্রেটারী মোশাহিদ আলী, পৌর আমির কাজী মহসিন ও শিবিরের জেলা সভাপতি খলিলুর রহমানসহ জামায়াত শিবিরের ১৭ নেতাকর্মীকে বেখসুর খালাস দেয়া হয়েছে। গতকাল হবিগঞ্জের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও দ্রুত বিচার আদালতের বিচারক মোঃ মুসলেহ উদ্দিন এ রায় প্রদান করেন। জানা যায়, গত বছরের ১৯ ডিসেম্বর হরতাল চলাকালে বেবিষ্ট্যান্ড এলাকায় টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ ও ভাংচুরের অভিযোগে সদর থানার এসআই আব্দুল মুকিত চৌধুরী বাদী হয়ে জেলা জামায়াত সেক্রেটারী মোশাহিদ আলী, পৌর আমির কাজী মহসিন ও শিবিরের জেলা সভাপতি খলিলুর রহমানসহ জামায়াত শিবিরের ১৭ নেতাকর্মীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। স্বাক্ষী প্রমান শেষে উক্ত মামলায় গতকাল এ মামলায় ১৭ নেতাকর্মীকে খালাস দেয়া হয়। খালাসপ্রাপ্ত অন্যান্য নেতাকর্মীরা হলেন- মোঃ আমজাদ হোসেন মনির, মোঃ মোস্তাফিজুর রহমান, তৈয়বুর রহমান তৈয়ব, হাবিব মিয়া, খলিলুর রহমান খলিল, মহিবুর রহমান মাসুম, কাজী মহসীন আহমেদ, মোঃ মোশাহিদ আলী, এস.এম. নাদির শাহ, জহিরুল ইসলাম, আব্দুর রউফ, সছিবুল, শাহাব উদ্দিন, মতিউর রহমান, মাহাবুব, মীর জামিলুন নবী ফয়সল ও সৈয়দ ফয়সল আহমদ। মামলা পরিচালনা করেন এডভোকেট হাফিজুল ইসলাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com