রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

মাধবপুরে পৌরসভার ৩ কর্মকর্তা বিরুদ্ধে তহবিল থেকে টাকা তুলে নেয়ার অভিযোগ তদন্ত চলছে

  • আপডেট টাইম শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১৩৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর পৌরসভার ৩ কর্মকর্তার বিরুদ্ধে নিয়ম ভেঙে আনুতোষিক তহবিলের প্রায় ১০ লাখ টাকা তুলে নেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযোগ দায়ের করা হলেও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়া হয়নি।
অভিযোগে যাদের নাম এসেছে তারা হলেন, পৌর নির্বাহী কর্মকর্তা এম আমিনুল ইসলাম, হিসাবরক্ষক হীরেন্দ্র চন্দ্র পাল ও উচ্চমান সহকারী রনি চন্দ্র বণিক।
পৌরসভার ২৯ কর্মকর্তা-কর্মচারী স্বাক্ষরিত লিখিত অভিযোগে বলা হয়, ৩ কর্মকর্তা অনুমোদন ছাড়া মাধবপুর পৌরসভার আনুতোষিক তহবিল থেকে প্রায় ১০ লাখ টাকা তুলে নিয়েছেন। নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম তোলেন ৪ লাখ ৪৫ হাজার টাকা, হিসাব রক্ষক হীরেন্দ্র পাল ৩ লাখ ৭৪ হাজার টাকা, এবং রনি বণিক ১ লাখ ৮২ হাজার টাকা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে পৌরসভার বিভিন্ন তহবিলে অনিয়ম চলছে। কিন্তু কেউ কিছু বললে তাকে প্রশাসনিকভাবে হয়রানী করা হয়।
পৌর টিকাদান সুপারভাইজার পল্লবী বণিক বলেন, আমরা মাসের পর মাস বেতনের জন্য অপেক্ষা করি। অথচ কর্মকর্তারা নিজেরা নিয়ম ভেঙে টাকা তুলে নিচ্ছেন। অভিযোগ করেও কোনো প্রতিকার পাইনি।
বিষয়টি জানতে চাইলে নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, এটাকে আত্মসাৎ বলা যাবে না। আমরা আমাদের প্রাপ্য নিয়েছি। ইউএনও স্যার বিষয়টি দেখছেন। সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক বিষয়টি অবগত আছেন। ঋন হিসেবে আমরা টাকা নিয়েছি। মাসে মাসে ১০ হাজার করে ফেরত দিচ্ছি।
সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক বলেন, জন প্রতিনিধি না থাকায় পৌর তহবিলের ওপর কোনো নজরদারি নেই। পৌরসভা তহবিলে ৩ কোটি ২০ লাখ টাকা রেখে এসেছিলাম। ৩জন যে পরিমাণ টাকা নিয়েছে এতে আমার কোন অনুমোদন ছিল না। তিনি বলেন, আমি মেয়র থাকাকালীন সময় প্রতিটি খাতের হিসাব মাসিক সভায় পর্যালোচনা করা হতো। এক টাকাও অনুমোদন ছাড়া খরচ করা যেত না। এখন আর সেই নিয়ম নেই। যে যার মতো করে অর্থ তোলা, ব্যয় দেখানো ও হিসাব গোপন করছে। ফলে পৌরসভার উন্নয়ন স্থবির হয়ে পড়েছে।
মাধবপুর পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা বিনয় রায় বলেন, আনুতোষিক তহবিলের টাকা তোলার কোন নিয়ম নেই। অবসরে গেলে পৌরসভা এ টাকা দিতে বাধ্য। কিন্তু তারা নিয়ম ভেঙ্গে টাকা তুলে নিয়ে গেছে। আমরা জেলা প্রশাসক বরাবর অভিযোগ করেছি।
এ বিষয়ে মাধবপুর পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার জাহিদ বিন কাশেম বলেন, বিষয়টি তদন্তাধীন। ঘটনাটি জানার পর থেকে পৌর তহবিল বন্ধ রেখেছি। তদন্তে অনিয়ম প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com