শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

শায়েস্তাগঞ্জে পৌরসভার রাস্তা-ড্রেন সংস্কারের দাবিতে আন্দোলনে নেমেছে এলাকাবাসী

  • আপডেট টাইম বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১১৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের পূর্ব উবাহাটা গ্রামের প্রধান রাস্তার প্রবেশদ্বার প্রশস্তকরণ, ড্রেন ও রাস্তা সংস্কারের দাবিতে আন্দোলনে নেমেছে এলাকাবাসী। গতকাল মঙ্গলবার সকালে পৌরসভার সামনে ব্যানার হাতে এলাকার লোকজন মানববন্ধনে অংশগ্রহণ করে। দীর্ঘক্ষণ রাস্তায় দাড়িয়ে তাদের রাস্তা-ড্রেন সংস্কারের দাবি জানান। এ সময় বক্তরা বলেন- রাস্তাটির প্রবেশমুখ ছিল ১০ ফুট। যা যানবাহন চলাচলের জন্য যথেষ্ট। কিন্তু দুঃখের বিষয়টি অবৈধ দখলের কারনে রাস্তার প্রবেশমুখটি ৫ ফুটে এসে দাড়িয়েছে। তাই জরুরী প্রয়োজনে কোনো রোগীর গাড়ি কিংবা বিয়ে শাদীর গাড়ী যাতায়াত করতে পারছে না। ফলে এলাকর বাসিন্দারা চরম দুর্ভোগ ও ভোগান্তির শিকার হচ্ছেন। প্রবেশমুখের বাঁধার কারণে গ্রামের ভিতরে প্রধান রাস্তাটি সংস্কার সম্ভব হচ্ছে না। ড্রেনের ময়লা আবর্জনা রাস্তায় পড়ছে। এই রাস্তা দিয়ে জনসাধারণ চলাচলে অনুপযোগি হয়ে পড়েছে। যা চোখে না দেখলে বিশ্বাস হবে না।
বক্তব্য রাখেন- সরদার মানিক মিয়া, শোয়েব চৌধুরী, মোস্তাক আহমেদ, মাওলানা আফরোজ আহমেদ, হাফেজ মাওলানা নাইমুল হাসান, আমিনুল ইসলাম জিসান, মাওলানা ইজ্জত আলী খান, মিসবাহ উদ্দিন খান, কামরান আহমেদ।
এদিকে, ড্রেন-রাস্তা সংস্কারের দাবিতে গত ৮ অক্টোবর ৭নং ওয়ার্ড বাসী পৌর প্রশাসক বরাবরে লিখিত আবেদন দিয়েছেন।
এ বিষয়ে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার পল্লব হোম দাস বলেন, তাদের আবেদন পেয়ে পৌরসভার সচিবসহ পরিষদের অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের নিয়ে সরজমিনে পরিদর্শন করেছি। রাস্তার প্রবেশমুখের ব্যবসায়ীদের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com