রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

শায়েস্তাগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ৭০ কেজি গাঁজা উদ্ধার

  • আপডেট টাইম বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১৩০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযানে ৭০ কেজি অবৈধ গাঁজা উদ্ধার করেছে। গতকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে শায়েস্তাগঞ্জ থানার ওলিপুর স্কয়ার কোম্পানির সামনে মহাসড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় এসব মাদক উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা ওই এলাকায় অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদককারবারীরা পালিয়ে যায়। এ সময় ৭০ কেজি ওজনের গাঁজার বস্তা উদ্ধার করা হয়।
শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, মাদক পাচারের সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। উদ্ধারকৃত গাঁজা জব্দ করে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com