রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

মাধবপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান : ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে অর্ধলক্ষ টাকা জরিমানা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১৪৪ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর বাজারে ওজন ও পরিমাপ মানদন্ডের আইনে ৫ টি ব্যবসা প্রতিষ্টানকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল বুধবার (১৫ অক্টোবর) মাধবপুর বাজারে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ এবং বাংলাদেশ স্ট্যান্ডার্স অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮ এর বিভিন্ন ধারায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মুজিবুল ইসলাম। এসময় বিভিন্ন অনিয়মের কারণে সংশ্লিষ্ট আইনে আলিফ লাম বেকারিকে ৫ হাজার, বন্ধন ফুড প্রোডাক্টসকে ২৫ হাজার, মেসার্স পাল ব্রাদার্সকে ১০ হাজার, কুসুমকলি বেকারিকে ৫ হাজার ও কৃষ্ণ পাল ট্রেডার্সকে ৫ হাজার টাকাসহ মোট অর্ধলক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানকালে বিএসটিআই, সিলেট এর কর্মকর্তাবৃন্দ ও মাধবপুর থানা পুলিশের একটি টীম উপস্থিত থেকে সহযোগিতা করেন।
সহকারী কমিশনার ভূমি মুজিবুল ইসলাম জানান, জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com