শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

ভূমধ্যসাগরে নিখোঁজ হবিগঞ্জের ৩৫ যুবক ॥ “বড় কোন দুর্ঘটনার শংকা নেই” আশা গেইম এজেন্ট হাসানের

  • আপডেট টাইম রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৮৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লিবিয়া থেকে ইতালি যাবার পথে ভূমধ্যসাগরে হবিগঞ্জের ৩৫ যুবক নিখোঁজের খবরে তোলপাড় চলছে। ১৮ দিন পেরিয়ে গেলেও এখনো তারা নিখোঁজ রয়েছেন। যে কারণে তাদের পরিবারগুলোতে বিরাজ করছে উদ্বেগ ও উৎকন্ঠা। একইসাথে লিবিয়ার গেইম এজেন্ট হাসান আশরাফ ওরফে সামায়ুন মোল্লা ও তার ঘনিষ্ঠ আত্মীয়দের উপর দোষ চাপানো হচ্ছে। এনিয়ে হাসান আশরাফের সাথে হোয়াটস্এ্যাপে যোগাযোগ করা হয়। নিখোঁজ যুবকদের বড় কোন দুর্ঘটনার শংকা নেই বলে আশাবাদ ব্যক্ত হাসান আশরাফ এই প্রতিবেদককে বলেন- গত ৩০ সেপ্টেম্বর আমার নিয়ন্ত্রণে থাকা চারটি নৌকা ইতালির উদ্দেশে লিবিয়ার ত্রিপোলি থেকে রওয়ানা দেয়। চার নাম্বার নৌকায় হবিগঞ্জের ৩১ ও আফ্রিকার ৪ জন ছিলেন। প্রথম তিনটি নৌকা ঠিকমত ইতালি পৌঁছেছে। শেষ নৌকাটি অক্টোবরের ১ তারিখ জানায়, তারা ইতালির লেমপাদোসা এলাকা থেকে ৫০ কিলোমিটার দূরে রয়েছেন। তখন নৌকাচালক জানিয়েছিল সবকিছু ঠিক আছে। এরপরই তাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ঠিক তখনাই সেসময় ভূমধ্যসাগর থেকে বেশকিছু মরদেহ উদ্ধার করা হয়। যে কারণে সবাই আতংকিত হয়ে পড়েন। কিন্তু খোঁজ নিয়ে জানা গেছে, সেখানে কোন বাংলাদেশীর মরদেহ নেই।
হাসান মোল্লা বলেন- আমি গত ৪ বছর ধরে এখন পর্যন্ত আড়াই হাজারের বেশি মানুষকে লিবিয়া থেকে ইটালি ও ফ্রান্স পাঠিয়েছি। আমার নিজের এলাকা থেকে শুরু করে দেশের প্রায় সব জেলার মানুষ আমার মাধ্যমে ইটালি-ফ্রান্স গিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত কারো ক্ষতি হয়নি। ভূমধ্যসাগরে মাল্টা, তিউনিশিয়াসহ কয়েকটি দেশের বাহিনী কাজ করে। আমার পাঠানো লোকজনও কোন দেশের বাহিনীর হাতে আটক আছে বলে বিশ্বাস করছি। এরকম আটকের ঘটনা নিয়মিতভাবে ভূমধ্যসাগরে হয়ে থাকে। আটকরা ২ থেকে ৫ মাস পর্যন্তও আটক থাকে। যদি কোন বড় দুর্ঘটনা হত, তাহলে লিবিয়ায় বাংলাদেশী দূতাবাস বা আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কাছে খবর থাকত। আমি দূতাবাসে খোঁজ নিয়ে দেখেছি, তাদের কাছে বাংলাদেশী কোন মানুষের মৃত্যুর খবর নেই। এরকম কোন খবর নেই বলে জেনেছি। আমি ও আমার লিবিয়ার মুদি (গেইম প্রধান) সর্বত্র খোঁজ নিচ্ছি। যদি কোন দেশে তারা আটক বা কারাগারে থাকে, তাহলে তাদেরকে মুক্ত করার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব। আমার মাধ্যমে কেউ আটক হলে আমি তাদেরকে মুক্ত করি। হাসান মোল্লা আরো বলেন- আমি বা আমার কোন ঘনিষ্ঠ আত্মীয় কখনো কাউকে ইটালি যাবার জন্য প্রলোভন দেই না। তাদের অভিভাবকরাই আমার সাথে যেগাযোগ করে গেইমে উঠানোর জন্য অনুরোধ করেন। এ সময় আমি তাদেরকে বলে দেই যে, নৌকায় আগুন লাগলে বা ডুবে গেলে মারা যাওয়ার রিস্ক থাকে। যার দায় আমার না। তবে কোনদেশের কারাগারে আটক থাকলে আমি মুক্ত করার জন্য কাজ করি। তারপরও তারা সাগর পাড়ি দিয়ে ইটালি পাঠানোর সিদ্ধান্ত নেন। অথচ এখন আমার বয়স্ক বাবা, আব্দুল মুকিত মাস্টার, মিজানুর রহমান চৌধুরী, রোমান মিয়া, সোহাগ, মোস্তাকিমসহ কয়েকজনের উপর দোষ চাপানো হচ্ছে। অথচ তারা কখনো এসবের সাথে যুক্ত ছিলেন না। তারপরও আমি সবাইকে আশ্বস্ত করতে চাই যে, এরকমভাবে নিখোঁজের ঘটনা সেখানে হয়ে থাকে। তবে সড় কোন দুর্ঘটনার শংকা নেই। আশা করছি কিছুদিনের মধ্যেই তাদেও খোঁজ পাওয়া যাবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com