রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বিএনপির ৩১ দফা বাস্তবায়নে ছালেহ আহমেদ’র উদ্যোগে শহরে লিফলেট ও টি-শার্ট বিতরণ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১১৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তায়নে হবিগঞ্জ শহরে সাধারণ লোকজনের মাঝে লিফলেট ও টি-শার্ট বিতরণ করা হয়েছে । গতকাল বুধবার দুপুরে শহরের সাইফুর রহমান টাউন হল এলাকায় যুক্তরাজ্য যুবদলের সহ-সাধারণ সম্পাদক ছালেহ আহমেদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
ছালেহ আহমেদের সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সাধারণর সম্পাদক জিল্লুর রহমান এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট কামাল উদ্দিন সেলিম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম মো: আহ্বায়ক আব্বাছ উদ্দিন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম বাবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ, জেলা কৃষকদলের সদস্য সচিব হাসবী সাঈদ চৌধুরী, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোস্তাক আহমেদ, ৫নং গোপায়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওয়াহিদুজ্জামান, হবিগঞ্জ জেলা যুবদল নেতা জুম্মন মেম্বার, হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান, হবিগঞ্জ সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহ রেজুয়ানোল মতিন, জেলা ছাত্রদলের সাবেক অর্থ সম্পাদক তুহিন শ্রাবন, বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক জুনায়েদ হোসেনসহ বহুলা ১নং ওয়ার্ড বিএনপি সভাপতি ইসহাক মিয়া, সাংগঠনিক সম্পাদক ইমরান মিয়া, জেলা যুবদল নেতা ফিরুজ, মালেক, মন্নান, জেলা ছাত্রদল নেতা আশিক, মারুফ আহমেদ হৃদয়, তানভীর আহমেদ রাতুল, রাকিবুল হাসান উজ্জ্বল, আলী হোসেন আপন, সদর উপজেলা তাঁতীদল নেতা আবুল কালাম সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
পরে ছালেহ আহমেদ দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে সাধারণ জনগণের নিকট তারেক রহমানের ৩১ দফার লিফলেট ও টি-শার্ট বিতরণ করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশ বাস্তবায়নে হবিগঞ্জ ৩ আসনের প্রত্যেকটি বাজার ও ওয়ার্ড পর্যায়ে ৪/৫ জন করে ঘরে ঘরে লিফলেট বিতরণ অব্যাহত রাখবেন বলে তিনি জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com