শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে হবিগঞ্জে সমাবেশ ও র‌্যালী

  • আপডেট টাইম বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১১২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হবিগঞ্জ জেলা যুবদলের আয়োজনে এক বর্ণাঢ্য সমাবেশ ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সামন থেকে র‌্যালী শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাইফুর রহমান টাউনহলে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। র‌্যালীতে জেলার বিভিন্ন উপজেলা ও পৌর যুবদলের কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। র‌্যালীপূর্বক সমাবেশে সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আমীনুল ইসলাম বাবুল। হবিগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক রুবেল আহমেদ চৌধুরী ও যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তাক সমাবেশ ও র‌্যালী পরিচালনা করেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট কামাল উদ্দিন সেলিম, প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক আব্বাস উদ্দিন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কোহিনুর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ মুশফিক আহমেদ, হবিগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি ফাতেমা ইয়াসমিন, সাধারণ সম্পাদক লাভলি সুলতানা। এছাড়াও বক্তব্য রাখেন, বিভিন্ন উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দ। এসময় বক্তারা বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এই দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে সর্বদা মাঠে রয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে লালন করে তারেক রহমানের নেতৃত্বে যুবদল দেশবিরোধী সব ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে ঘরে ঘরে ৩১ দফা বার্তা পৌঁছে দিবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com