শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

শায়েস্তাগঞ্জে ওএমএস আটার সংকটে ভোগান্তিতে নিম্ন ও মধ্যবিত্ত মানুষ

  • আপডেট টাইম রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৭৫ বা পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ নিত্য পণ্যের দামবৃদ্ধির ফলে শায়েস্তাগঞ্জ পৌর এলাকায় খোলাবাজারে (ওএমএস) আটা কিনতে নিম্ন ওমধ্যবিত্ত মানুষের ভিড় বেড়েই চলছে। কিন্তু চাহিদার তুলনায় বরাদ্দ কম থাকায় অনেকেই খালিহাতে ফিরছেন।
দাউদনগর বাজার ও হাসপাতাল সড়কের বিক্রয় কেন্দ্রে সকাল থেকেই দীর্ঘ লাইন দেখা যায়। প্রতি কেন্দ্র থেকে প্রতিদিন ৫০০ কেজি করেআটা ১০০ জনকে বিক্রি করা হয় জনপ্রতি ৫ কেজি করে। তবে বরাদ্দ কম হওয়ায় শতাধিক মানুষ আটা না পেয়ে ফিরে যাচ্ছেন।
ডিলার মাসুক মিয়া জানান, “উপজেলায় হতদরিদ্র মানুষের সংখ্যা বেশি। বরাদ্দ বাড়ানো হলে আরও অনেকে উপকৃত হবেন।
”উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রেজাউল ইসলাম বলেন, “বর্তমানে দুই ডিলারকে প্রতিদিন ১ হাজার কেজি আটা দেওয়া হচ্ছে। বরাদ্দ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে, তবে বাড়ানোর প্রস্তাব পাঠানো হয়েছে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব হোম দাসজানান, “ওএমএস আটার বরাদ্দ বাড়াতে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করাহয়েছে।”বর্তমানে বাজারে আটা বিক্রি হচ্ছে ৪৫-৫৫ টাকায়, সেখানে ওএমএস আটা মাত্র ২৪ টাকা কেজি ফলে মানুষের আগ্রহ বাড়ছে, কিন্তু বরাদ্দনা বাড়ায় তৈরি হচ্ছে তীব্র সংকট।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com