বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

শায়েস্তাগঞ্জে পুলিশের “ডেভিল হান্ট” অভিযানে গ্রেফতার ২

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৮৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান “ডেভিল হান্ট”-এর অংশ হিসেবে ২ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে একজন নিয়মিত মামলার এফআইআরভুক্ত আসামী এবং অন্যজন সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামী। পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ নভেম্বর রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত শায়েস্তাগঞ্জ থানার একটি আভিযানিক টিম থানা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশ শায়েস্তাগঞ্জ থানার মামলা নং-০৪ এর এফআইআরভুক্ত আসামী মোঃ হাবিবুর রহমান টেনু (৪৯) যিনি নুরপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাকে গ্রেফতার করে। তিনি মৃত আব্দুর রহমানের পুত্র এবং শ্রীরামপুর গ্রামের বাসিন্দা। এছাড়া, এস/সি-১৩৮৮/২২, সিআর-২৪৬/২২ (শাঃ) মামলার ৪ মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামী আব্দুল আলী সেন্টু কে হাসপাতাল রোডের বাসিন্দাকেও গ্রেফতার করা হয়।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com