বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জের রব্বান ফের বেপরোয়া প্রশাসনের হস্তক্ষেপ দাবি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ১১৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের চৈতন্যপুর গ্রামে ফের আতঙ্কের সৃষ্টি করেছেন রব্বান মিয়া (৪০)। স্থানীয়দের অভিযোগ, হত্যা, অস্ত্রসহ একাধিক মামলার আসামি রব্বান দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধে জড়িত। রব্বান মিয়া মৃত মন্তাজ উল্লার ছেলে এবং নবীগঞ্জ থানার আলোচিত সিএনজি চালক হাফিজুর রহমান হত্যা মামলার ২নং আসামি। মামলাটি নবীগঞ্জ থানার নং ০১/১৩৯, তারিখ ০১/০৯/২০২৪ ইং। সম্প্রতি নবীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে অস্ত্রসহ পুনরায় গ্রেফতার হন রব্বান মিয়া। এ সময় পুলিশ তার বাড়ি থেকে একটি পাইপগান, লাল রঙের গুলির খোসা, কাঠের টি-টেবিলসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে। পরে তার বিরুদ্ধে নতুন করে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়। চৈতন্যপুরের সাধারণ মানুষ জানান, রব্বানের দৌরাত্ম্যে তারা চরম ভয়ে দিন কাটাচ্ছেন। কেউ প্রকাশ্যে মুখ খুলতেও সাহস পাচ্ছেন না। এলাকাবাসী প্রশাসনের কাছে দ্রুত তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন, যাতে এলাকার শান্তি ও নিরাপত্তা ফিরে আসে। অভিযুক্ত রব্বান মিয়ার বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। আউশকান্দি ইউপি চেয়ারম্যান দিলাওর হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনিও ফোন রিসিভ করেননি। এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ কামরুজ্জামান বলেন, “রব্বান মিয়ার বিষয়ে আমরা অবগত হয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কেউ লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।”

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com