শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

হবিগঞ্জ ও মৌলভীবাজারে ট্রেনের আসন সংখ্যা নিয়ে চরম বৈষম্য

  • আপডেট টাইম শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ১৩২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ যাত্রী আন্দোলনের মুখে সিলেট থেকে ঢাকাগামী পারাবত এক্সপ্রেসে মৌলভীবাজারের জন্য ৬০টি বাড়তি আসন বরাদ্দ হলেও ২৪ লাখ মানুষের হবিগঞ্জ একটি আসনও বাড়ানো হয়নি। দীর্ঘদিন ধরেই এমন বৈষম্য চলে আসছে।
জানা গেছে, সিলেট থেকে ঢাকা ও চট্টগ্রামগামী ছয়টি ট্রেন চলাচল করছে। দীর্ঘদিন ধরেই এনস ট্রেনে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ জংশনের তুলনায় মৌলভীবাজারের স্টেশনগুলোতে আসন সংখ্যা বেশি। তারপরও নতুন করে হবিগঞ্জ জেলাকে বাদ দিয়ে শুধু মৌলভীবাজারের আসন আরও বাড়ানো হয়েছে। এতে হবিগঞ্জবাসী আশাহত হয়েছেন।
ঢাকাগামী সকালের কালনী এক্সপ্রেসে শায়েস্তাগঞ্জের জন্য তিনটি এসি কেবিনসহ বরাদ্দ, আসন মাত্র ৫৩টি। জয়ন্তিকায় ৬৪, পারাবতে ৩০ এবং উপবন এক্সপ্রেসে ৫০টি টিকেট থাকলেও কোনোটিতেই এসি কেবিন নেই। অথচ মৌলভীবাজারের কুলাউড়া ও শ্রীমঙ্গল স্টেশনে কালনীতে ছয়টি এসি কেবিনসহ আসন ১৪৯টি। জয়ন্তিকায় ১১৫, পারাবতে ১৮টি এসি কেবিনসহ ১৬১টি এবং উপবনে ১৩৫টি টিকিট বরাদ্দ, যা শায়েস্তাগঞ্জের তুলনায় কয়েকগুণ বেশি।
সিলেট-চট্টগ্রাম রুটেও বৈষম্য স্পষ্ট। পাহাড়িকা এক্সপ্রেসে শায়েস্তাগঞ্জের জন্য তিনটি এসি কেবিনসহ আসন ৪৪টি, আর উদয়নে রয়েছে মাত্র ৪০টি শোভন চেয়ার, এসি নেই। সেখানে মৌলভীবাজারের দুই স্টেশনে পাহাড়িকায় তিনটি এসি কেবিনসহ ৬৯টি এবং উদয়নে ৫০টি আসন বরাদ্দ থাকে।
এরই মধ্যে সম্প্রতি রেলওয়েতে টিকেট সংখ্যা বৃদ্ধিসহ আট দফা দাবিতে যাত্রী আন্দোলন ছড়িয়ে পড়ার পর একটি অতিরিক্ত বগি সংযোজন করে ঢাকাগামী পারাবত এক্সপ্রেসে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২০টি এবং কুলাউড়া স্টেশনে আরও ৪০টি আসন বাড়ানো হয়েছে। কিন্তু এই বাড়তি বরাদ্দের তালিকায় হবিগঞ্জের নাম নেই। এতে জেলার যাত্রীদের ক্ষোভ আরও তীব্র হয়েছে। শায়েস্তাগঞ্জ জংশনের জন্য অন্তত ৩৫০টি আসন দাবি বাস্তবায়নের জন্য রেল ও পরিবেশ মন্ত্রণালয়ের উপদেষ্টাদের কাছে স্মারকলিপি দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com