শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

হবিগঞ্জে পুলিশের বিশেষ অভিযান শুরু ॥ হত্যা, ধর্ষণ, ছিনতাইসহ মাদক মামলার ৪৭ আসামী গ্রেফতার

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০১৪
  • ৭০৯ বা পড়া হয়েছে

আবু হাসিব খান চৌধুরী পাবেল ॥ হবিগঞ্জ জেলা ব্যাপি পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে। রোববার দিবাগত রাত ১২টা থেকে সোমবার ভোর ৫টা পর্যন্ত অভিযানের প্রথম দিনে ৪৭ জনকে গ্রেফতার করেছে ৯টি থানার পুলিশ। গ্রেফতার করা আসামীদের মধ্যে গ্রেফতারী পরোয়ানাভূক্ত ৩৭ জন এবং নিয়মিত মামলার ১০ জন। এছাড়া ১০ লিটার চোলাই মদসহ বিভিন্ন মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে-হবিগঞ্জ সদর থানা পুলিশ ৪ জনকে, শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ১ জনকে, নবীগঞ্জ থানা পুলিশ ৯ জনকে, মাধবপুর থানা পুলিশ ৬ জনকে, বানিয়াচং থানা পুলিশ ৩ জনকে, আজমিরীগঞ্জ থানা পুলিশ ১ জনকে, লাখাই থানা পুলিশ ১ জনকে, চুনারুঘাট থানা পুলিশ ১৫ এবং বাহুবল থানা পুলিশ ৭ জনকে গ্রেফতার করেছে।
এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (হেড কোয়াটার) মাসুদুর রহমান মনির জানান-রোববার থেকে হবিগঞ্জ জেলা পুলিশ বিশেষ অভিযান শুরু করেছে। আগামী এক সপ্তাহ চলবে। প্রয়োজনে অভিযান আরো এক-দুইদিন বাড়ানো হতে পারে। গ্রেফতারকৃতদের মধ্যে হত্যা, ধর্ষণ, ছিনতাই ও মাদক মামলার আসামী রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com