শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জের মাকে হত্যার ১৯ বছর পর ধরা পড়লো মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছেলে

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৯১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে মাকে নৃশংসভাবে হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও দীর্ঘদিনের পলাতক আসামি ফজল মিয়া ১৯ বছর পর অবশেষে র‌্যাবের হাতে আটক হয়েছে। গত শনিবার রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং এলাকায় র‌্যাব-৯ এর একটি যৌথ দল বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে। ২০০৫ সালের ২৯ অক্টোবর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিজের মা আঙ্গুরা বেগমকে ঘরের ভেতরে গলা কেটে হত্যা করে ফজল মিয়া। ঘটনার পর মায়ের লাশ ঘরের ভেতরে এবং মাথা বাইরে রেখে পালিয়ে যায় সে। পরদিন নিহতের ভাই আব্দুর রশিদ নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত ও আদালতে সাক্ষ্যগ্রহণ শেষে আদালত ফজল মিয়াকে মৃত্যুদণ্ড প্রদান করেন। রায়ের পর থেকেই তিনি পলাতক ছিলেন। র‌্যাব জানায়, গ্রেফতার হওয়া ফজল মিয়াকে আইনানুগ প্রক্রিয়ায় নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
ঘটনাটি স্থানীয়দের মাঝে আবারও আলোচনার জন্ম দিয়েছে মায়ের প্রতি অকৃতজ্ঞতার এমন আচরণ সমাজকে এখনও শিহরিত করে তোলে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com