শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

মাধবপুরে বিজিবি’র অভিযানে ভারতীয় মদকদ্রব্য জব্দ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ১২৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি। গতকাল বুধবার সকাল ৯টার দিকে মাধবপুর উপজেলার সীমান্তবর্তী জালারপাড় এলাকায় চা-বাগানের ভেতরে লুকানো অবস্থায় মালিকবিহীন ১৬৪ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। যার সিজার মূল্য প্রায় ৮৩ হাজার টাকা।
বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল ১৯ নভেম্বর সকালে তেলিয়াপাড়া বিওপি’র বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার সীমান্তবর্তী জালারপাড় এলাকায় কৌশলগতভাবে অবস্থান নেয়। পরে সকাল ৯টার দিকে চা-বাগানের ভেতরে লুকানো অবস্থায় মালিকবিহীন ১৬ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। যার সিজার মূল্য ২৪ হাজার টাকা।
গত ১৮ নভেম্বর রাত ৮টা ৩০ মিনিটে একই বিওপি’র আরেকটি বিশেষ টহলদল তেলিয়াপাড়া এলাকার খ্রীষ্টানদের কবরস্থান এলাকায় অভিযান চালায়। সেখানে মালিকবিহীন অবস্থায় ১৪৮ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ উদ্ধার করা হয়। যার সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৯ হাজার ২০০ টাকা।
৫৫ বিজিবি অধিনায়ক লেঃকর্নেল তানজিলুর রহমান জানান জব্দকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, হবিগঞ্জে জমা দেওয়ার কার্যক্রম চলছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com