শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

ঢাকা-সিলেট মহাসড়কে বাঁক সোজা করার দাবিতে বাহুবলে মানববন্ধন

  • আপডেট টাইম শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১১৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কের বাঁক সোজা করার দাবিতে বাহুবলের কল্যাণপুর এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন। বুধবার দুপুরে কল্যাণপুর এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। পরে মহাসড়ক অবরুদ্ধ করে বিক্ষোভ মিছিলও করেন ভুক্তভোগীরা।
বিক্ষোভকারীরা জানান, ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার কল্যাণপুর এলাকায় একটি বাঁক রয়েছে। গত এক বছরে ওই বাঁকে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৫ জন। আহত হয়েছেন আরও অন্তত অর্ধশতাধিক। ফলে স্থানীয়দের কাছে এটি মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। এ বাঁকের পাশেই রয়েছে একাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান। মন্দিরে ধর্মীয় উৎসবে আসা পুণ্যার্থীরাও শিকার হন নানা দুর্ঘটনার। এ বাঁকটি অনেকটা তীক্ষè হওয়ায় চালকেরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বিশেষ করে রাতে বা কুয়াশায় এ ঝুঁকি কয়েকগুণ বেড়ে যায়। আর এভাবেই হতাহতের ঘটনা ঘটে থাকে। এ বাঁকটি সোজা করতে জেলা প্রশাসনও নির্বাহী আদেশ দিয়েছে। তারপরও কোনো উদ্যোগ নেয়নি সড়ক বিভাগ। স্থানীয়রা বহুদিন ধরে এ বাঁক সোজা করার দাবি জানালেও ব্যবস্থা নেননি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন তারা। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, স্থানীয় সর্দার খালেদ আখঞ্জি, বীর মুক্তিযোদ্ধা ইশরাক মিয়া, ইয়াকুব মহালদার, এখলাছ মেম্বার, সুফি মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, এটি দ্রুত সোজা না করা হলে কঠোর আন্দোলনে নামবে এলাকাবাসী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com