রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

মাধবপুরে সেনা অভিযানে ইয়াবা ও টাকাসহ গ্রেপ্তার ১

  • আপডেট টাইম শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৯৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবা ও নগদ ১ লাখ ৩৬ হাজার টাকাসহ আকবর আলী (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার (২১ নভেম্বর) ভোরে উপজেলার পশ্চিম মাধবপুর গ্রামে এ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তার আকবর আলী ওই গ্রামের মৃত নূর আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, মাধবপুর আর্মি ক্যাম্পের একটি দল শুক্রবার ভোর ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত টানা তিন ঘণ্টা পশ্চিম মাধবপুর গ্রামে অভিযান চালায়। এ সময় আকবর আলীর বাড়িতে তল্লাশি করে তার বসতঘর থেকে ইয়াবা ও মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধার করা হয়। অভিযান শেষে উদ্ধারকৃত ১ লাখ ৩৬ হাজার টাকা ও ৩০ পিস ইয়াবাসহ আসামিকে মাধবপুর থানার এসআই শামীমের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার আকবর আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হচ্ছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com