রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

মাধবপুরে মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্ট ফাইনালে টাইব্রেকারে বানেশ্বর একাদশ জয়ী

  • আপডেট টাইম শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১০১ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলা মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্ট কমিটি কর্তৃক আয়োজিত ফাইনাল খেলায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহজাদাপুর একাদশকে টাইব্রেকারে হারিয়ে জয়ী হয়েছে মাধবপুরের বানেশ্বর একাদশ। গতকাল শুক্রবার বিকেল ৪টায় মাধবপুর উপজেলা মিনি স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হয় মাধবপুর উপজেলার বানেশ্বর একাদশ এবং ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহজাদাপুর একাদশ। ফাইনাল খেলাকে ঘিরে সকাল থেকেই পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। খেলা শুরু হওয়ার অনেক আগেই মাঠের গ্যালারি দর্শকে পরিপূর্ণ হয়ে যায়। অতিরিক্ত দর্শকরা দাঁড়িয়ে মাঠের চারপাশ, সংলগ্ন সড়ক ও খোলা জায়গায় ভিড় জমিয়ে খেলা উপভোগ করেন। দীর্ঘদিন পর মাধবপুরে এমন প্রাণবন্ত ক্রীড়া আয়োজন স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। খেলা শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে রোমাঞ্চ ছড়ায় দুই দলের খেলোয়াড়রা। তবে নির্ধারিত ৯০ মিনিটের খেলায় কোনো দলই গোলের দেখা না পাওয়ায় ম্যাচটি আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। প্রথমার্ধে উভয় দলই বেশ কয়েকটি সুযোগ হাতাছাড়া করে। দ্বিতীয়ার্ধেও সমান তালে লড়াই চলে দুই দলের খেলোয়াড়দের মধ্যে। তারপরও নির্ধারিত সময়ে গোল না হওয়ায় শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে দুর্দান্ত দক্ষতা দেখিয়ে বানেশ্বর একাদশ বিজয় ছিনিয়ে নেয়, আর তাদের সমর্থকদের মধ্যে ছড়িয়ে পড়ে উচ্ছাসের জোয়ার। ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন মাধবপুর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সায়হাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সৈয়দ ঈশতিয়াক আহমেদ। তিনি বলেন, “মাধবপুরে ফুটবল সবসময়ই জনপ্রিয়। এমন টুর্নামেন্ট তরুণদের প্রতিভা বিকাশের পাশাপাশি সামাজিক বন্ধন দৃঢ় করে।” তিনি আরও বলেন, হবিগঞ্জ- ৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন সৈয়দ মো. ফয়সল। ধানের শীষ প্রতীকে তাকে বিজয়ী করতে সবার প্রতি আহ্বান জানান তিনি। বিশেষ অতিথি ছিলেন বিএনপির সহআন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। খেলার বিভিন্ন মুহূর্তে তিনি উৎসাহ প্রকাশ করেন এবং বলেন, “গ্রামাঞ্চলে তরুণদের খেলাধুলার আগ্রহ ধরে রাখতে এমন আয়োজন অত্যন্ত জরুরী। মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, “উপজেলায় এ ধরনের ক্রীড়া আয়োজন আমরা সবসময়ই উৎসাহিত করি। যুবসমাজকে সুস্থ বিনোদনে যুক্ত রাখতে নিয়মিত টুর্নামেন্ট প্রয়োজন।” খেলা শেষে অতিথিরা বিজয়ী দলের হাতে ট্রফি, ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন। রানার্সআপ শাহজাদাপুর একাদশকেও স্মারক প্রদান করা হয়। পুরস্কার বিতরণের সময় পুরো স্টেডিয়াম করতালিতে মুখর হয়ে ওঠে। ফাইনালকে ঘিরে দু’উপজেলায়ই চলে উৎসবের আমেজ। নারী-পুরুষ, শিশু কিশোরসহ নানা বয়সী মানুষ পরিবার পরিজন নিয়ে খেলা দেখতে আসে। এতে স্থানীয় চা নাস্তার দোকানগুলোতেও উপচে পড়ে ভিড়। মাঠের বাইরে ছোটখাটো মেলার পরিবেশ সৃষ্টি হয়, যা ফুটবল ম্যাচকে পরিণত করে এক উৎসবের দিনে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com