বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জ পাঞ্জারাই মাদ্রাসার সুপারের সাথে অশোভন আচরণের প্রতিবাদে ছাত্রদের বিক্ষোভ

  • আপডেট টাইম সোমবার, ২০ অক্টোবর, ২০১৪
  • ৪৭১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার পাঞ্জারাই জি কে ওয়াই আই দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি মোঃ সফিকুর রহমান অত্র মাদ্রাসার সুপারের সাথে অশোভন আচরণের প্রতিবাদে গতকাল রবিবার সকালে মাদ্রাসার ছাত্ররা বিক্ষোভ মিছিল করেছে। মিছিলটি পাঞ্জারাই গুমগুমিয়া গ্রাম প্রদক্ষিন করে মাদ্রাসায় এসে শেষ হয়। জানা যায়, গতকাল নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের পাঞ্জারাই জি কে ওয়াই আই দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি মোঃ সফিকুর রহমান অত্র মাদ্রাসার সুপার মোঃ এবিএম মখলিসুর রহমানকে মাদ্রাসায় আসার পথে রবিবার সকাল সাড়ে ৯টার দিকে মাদ্রাসার বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনার এক পর্যায়ে কথা কাটাকাটির জের ধরে ক্ষিপ্ত হয়ে সুপারের সাথে অশোভন আচরণ করেন। এ খবর মাদ্রাসায় পৌছলে ছাত্ররা বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়। বিক্ষোদ্ধ ছাত্ররা দফায় দফায় মিছিল করতে থাকে। এসময় বর্তমান কমিটির সভাপতি হাজ্বী মোঃ মফিজ উদ্দীন ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষোভকারী ছাত্র জনতাকে বিরোধ নিষ্পত্তির আশ্বাস দিলে ছাত্ররা বিক্ষোভ ও অবরোধ স্থগিত করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com