বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জে দু’সন্তানের জননীর আত্মহত্যা

  • আপডেট টাইম সোমবার, ২০ অক্টোবর, ২০১৪
  • ৪৬৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার মুড়াউড়া গ্রামে পারিবারিক কলহের জের ধরে গতকাল রবিবার সকালে দু’ সন্তানের জননী দিলারা বেগম (২৮) নামের এক গৃহবধূ ঘরের তীরের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করার খবর পাওয়া গেছে।
নিহত দিলারা বেগম ওই গ্রামের ফজলু মিয়ার স্ত্রী এবং পার্শ্ববতী সুনারুগ্রামের ইমান উল্লার মেয়ে। খবর পেয়ে নবীগঞ্জ থানার এস আই নজরুল ইসলাম একদল পুলিশ নিয়ে মৃতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করেন। পুলিশ ও এলাকাবাসী সুত্র জানায়, উপজেলার গজনাইপুর ইউনিয়নের মুড়াউড়া গ্রামের ফজলু মিয়ার স্ত্রী দিলারা বেগম রবিবার সকালে বাচ্চাদের স্কুলে পাঠিয়ে তার শয়ন কক্ষে গলায় ফাস লাগিয়ে আত্মহত্যা করেছে। পারিবারিক কলহের জের হিসেবেই দিলারা বেগম আত্মহননের পথ বেচেঁ নেয় বলে এলাকাবাসী জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com