বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বানিয়াচঙ্গে ডাঃ সাখাওয়াত হাসান জীবন ॥ যুবদলকে ওয়ার্ড পর্যায়ে শক্তিশালী করতে হবে

  • আপডেট টাইম সোমবার, ২০ অক্টোবর, ২০১৪
  • ৫০০ বা পড়া হয়েছে

বানিয়াচঙ্গ প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গ উপজেলা যুবদলের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হাসান জীবন বলেছেন, যুবদল বিএনপির অগ্র সৈনিক। যুবদল শক্তিশালী হলে বিএনপি শক্তিশালী হবে। তিনি বলেন, বেগম খালেদা জিয়া ঘোষিত কর্মসূচীকে সফল করতে হলে ওয়ার্ড পর্যায়ে যুবদলকে আরও শক্তিশালী করতে হবে। গতকাল দুপুরে বানিয়াচঙ্গ জনাব আলী কলেজ অডিটরিয়ামে বানিয়াচঙ্গ উপজেলা যুবদল আয়োজিত বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন। সংগঠনের সভাপতি শেখ আমীর হোসেনের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক মিলন খান ও সাংগঠনিক সম্পাদক মুতিউর রহমান মুতির যৌত পরিচালনায় বিশেষ অতিথিছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বকুল, আইয়ুব আলী, মজিবুল হোসেন মারুফ, উপজেলা চেয়ারম্যন ও বিএনপি নেতা শেখ বশীর আহমদ, মহিবুর রহমান বাবলু, খালেদ মিয়া, মখলিছুর রহমান আবু, জীবন আহমেদ লিটন, শেখ আমজাল হোসেন, জাহির হোসেন, ছাদিকুর আহমেদ, মাসুদ খান, আমিরুল আখঞ্জি, আব্দুল হান্নান, শাহজাহান, আবু সুফিয়ান ঠাকুর, শফিকুল ইসলাম, এস এম হাবিবুর রহমান, নবী হোসেন, জিয়াউর রহমান, মাজহারুল ইসলাম আনহার, মোজাম্মিল হোসেন খানসহ বানিয়াচঙ্গ উপজেলার ১৫টি ইউনিয়ন যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকগণ ও উপজেলা যুবদলের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com