মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

ফুটারমাটি এ-ওয়ান যুব সমবায় সমিতির উদ্যোগে ॥ নবীগঞ্জে যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিককে সংবর্ধনা

  • আপডেট টাইম রবিবার, ২৬ অক্টোবর, ২০১৪
  • ৫৯৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ ফুটারমাটি এ-ওয়ান যুব সমবায় সমিতির উদ্যোগে যুক্তরাজ্য বার্মিংহাম মিডল্যান্ড বাংলা প্রেস ক্লাবের সহ-সভাপতি ও এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার কায়ছারুল ইসলাম সুমনকে সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল দুপুরে উপজেলার কুর্শি ইউনিয়নের ফুটারমাটি এ-ওয়ান যুব সমবায় সমিতি লিঃ এর অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবর্ধনা futarmati pic news 1অনুষ্টানে সভাপতিত্ব করেন সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি ও বাংলাভিশন প্রতিনিধি মোহাম্মদ নাহিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এডভোকেট নির্মল ভট্রাচার্য্য রিংকু ও দৈনিক হবিগঞ্জ জনতার এক্সপ্রেস সম্পাদক প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, দৈনিক মানবজমিন ষ্টাফ রিপোর্টার এম এ বাছিত। মানবাধিকার কর্মী খলকু আহমদ চৌধুরীর পরিচালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সমিতির উপদেষ্ঠা বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আজিজুল হক চৌধুরী ও ডাঃ অখিল চন্দ্র সূত্রধর, সাধারন সম্পাদক ও এনটিভির নবীগঞ্জ প্রতিনিধি মুহিবুর রহমান চৌধুরী তছনু, উপজেলা জাপার সাবেক যুগ্ম সম্পাদক মুরাদ আহমদ, নবীগঞ্জ পৌর ছাত্রসমাজ নেতা খায়রুল ইসলাম চৌধুরী মিলন প্রমূখ। আলোচনা সভা শেষে সংবর্ধিত সাংবাদিক কায়ছারুল ইসলাম সুমনের হাতে ক্রেষ্ট তুলে দেন সমিতির কর্মকর্তা ও অতিথিবৃন্দ। সংবর্ধিত সাংবাদিক কায়ছারুল ইসলাম সুমন এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে নবীগঞ্জ ফুটারমাটি এ-ওয়ান যুব সমবায় সমিতির কর্মকান্ডের প্রশংসা করে সমিতির যে কোন উন্নয়ন কর্মকান্ডে পাশে থাকার প্রতিশ্রতি দেন। উল্লেখ্য, সমিতিরি প্রতিষ্টাতা সভাপতি বর্তমানে যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক এনটিভির নর্থ-নর্থ ওয়েষ্ট মিডল্যান্ড ইউকের প্রতিনিধি ফারছু আহম্মেদ চৌধুরীর ব্যক্তিগত প্রচেষ্টায় ফুটারমাটি এ-ওয়ান যুব সমবায় সমিতি এলাকায় বৃক্ষরোপন, কৃষকদের মধ্যে ঋণ বিতরন ও গুনীজন ফূবর্ধনাসহ বিভিন্ন কর্মসূচী পালন করে আসছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com