রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

মাধবপুরে ভোক্তার অভিযান ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৪২ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর পৌরসভা বাজারে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে বিভিন্ন অনিয়ম ও ওজনে কারচুপির দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার (১৩ জুলাই) দুপুর সাড়ে ১টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত মাধবপুর পৌরসভা বাজারে এ অভিযান পরিচালিত হয়। র‌্যাব-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্প ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, হবিগঞ্জের সমন্বয়ে গঠিত যৌথ আভিযানিক দল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী এ ব্যবস্থা গ্রহণ করে।
অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ও ৪৬ ধারায় প্রথাফুড কোম্পানির মালিক হরিপালকে ২৫ হাজার টাকা, অন্তর স্টোরের মালিক রায়হানকে ১০ হাজার টাকা এবং পূজা কসমেটিক্সের মালিক গোবিন্দকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এভাবে তিনটি প্রতিষ্ঠানকে সর্বমোট ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। র‌্যাব-৯ জানায়, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ, ওজনে কারচুপি, মূল্যতালিকা প্রদর্শনে অনিয়ম এবং অন্যান্য অসাধু বাণিজ্যিক কার্যক্রম প্রতিরোধে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের যৌথ অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com