রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

শায়েস্তাগঞ্জে ধানের জমিতে মাছ ধরার হিড়িক ॥ ফসল রক্ষায় রাত জেগে পাহারা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৩৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার বাগুনীপাড়া ও সুদিয়াখলা এলাকার বিস্তীর্ণ ধানের জমিতে বর্ষা মৌসুম এলেই মাছ ধরার হিড়িক পড়ে। স্থানীয়দের অভিযোগ, প্রতি বছর সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত সুদিয়াখলা গ্রামের কয়েকজন যুবক ছোট ফলো ও টর্চলাইট নিয়ে ধানের জমিতে নেমে মাছ শিকার করেন। এতে ধানের চারা ব্যাপকভাবে নষ্ট হচ্ছে এবং কৃষকরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি, ধানের ফসল রক্ষায় তাদের প্রতিদিন সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত জমিতে পাহারা দিতে হচ্ছে। কিন্তু এরপরও মাছ শিকার বন্ধ করা যাচ্ছে না। অভিযোগ রয়েছে, গত ৫ জুলাই রাত আনুমানিক ৮টার দিকে সুদিয়াখলা গ্রামের মৃত মাতই মিয়ার ছেলে আল আমীন (রুবেল) (৩২), একই গ্রামের হারুন মিয়ার ছেলে সুজন মিয়া (২৫) এবং তাদের আরও দুই সহযোগী ধানের জমিতে মাছ ধরছিলেন। এ সময় বাধা দিতে গেলে অঞ্জু মিয়া নামে এক কৃষকের ওপর হামলা চালানো হয়। অভিযোগ অনুযায়ী, ফলো দিয়ে এলোপাতাড়ি আঘাত করে তাকে আহত করা হয়। পরে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ ঘটনায় স্থানীয় মুরব্বিদের উদ্যোগে উভয় পক্ষকে নিয়ে একটি শালিস বৈঠকের তারিখ নির্ধারণ করা হলেও অভিযোগ রয়েছে, সুদিয়াখলা পরে লোকজন শালিস বৈঠকে বসতে রাজি হননি। এলাকাবাসীর দাবি, ধানের জমিতে অবৈধভাবে মাছ ধরা বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং কৃষকদের ফসল রক্ষায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। একই সঙ্গে হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও দাবি জানিয়েছেন তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com