বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

ইংল্যান্ডের নর্থামব্রিয়া ইউনিভার্সিটি থেকে নবীগঞ্জের কৃতিসন্তান সৈয়দ ফাহিম অনার্সে প্রথম শ্রেণিতে প্রথম স্থান লাভ করেছেন

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ১৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের কৃতিসন্তান সৈয়দ ফাহিম আজিজ ইংল্যান্ডের নর্থামব্রিয়া ইউনিভার্সিটি থেকে কৃতিত্বের সাথে ব্যাসেলর অব সাইন্স (অনার্স) ডিগ্রী লাভ করেছেন। এ বছর নর্থামব্রিয়া ইউনিভার্সিটির ফাইনাল পরীক্ষায় একজন বাংলাদেশী হিসেবে সৈয়দ ফাহিম আজিজ প্রথম শ্রেণীতে প্রথম স্থান অর্জন করায় ইংল্যান্ডে বসবাসরত বাংলাদেশীরা গর্ববোধ করছেন।
নবীগঞ্জ উপজেলার ৬নং কুর্শি ইউনিয়ন এর বর্তমান চেয়ারম্যান, নবীগঞ্জ উপজেলার চেয়ারম্যান সমিতির সাধারণ সম্পাদক, সৈয়দ আজিজ হাবিব উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, নবীগঞ্জের রাজা কমপ্লেক্সের স্বত্বাধিকারী সৈয়দ খালেদুর রহমান খালেদ ও সৈয়দ রুলেনা রহমান এর মেঝ ছেলে সৈয়দ ফাহিম আজিজ।
ইংল্যান্ডের র‌্যাঙ্কিং শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় নর্থামব্রিয়া ইউনিভার্সিটি সাম্প্রতিক বছরগুলোতে মর্যাদাপূর্ণ “মডার্ন ইউনিভার্সিটি অব দ্য ইয়ার” খেতাবে ভূষিত হয়েছে। নর্থামব্রিয়া ইউনিভার্সিটিতে ১৪০টিরও বেশি দেশের প্রায় ৩৫ হাজার শিক্ষার্থী পড়াশোনা করেন।
সৈয়দ ফাহিম আজিজ তার উজ্জল ভবিষ্যৎ কামনায় সকলের নিকট দোয়া প্রার্থী।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com