শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

জাতীয় কৃষক শক্তি কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনোনিত হলেন অ্যাডভোকেট ফখরুদ্দিন আহমেদ জাকি

  • আপডেট টাইম রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ২৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মজলুম জননেতা মওলানা ভাসানীর স্মৃতি বিজড়িত কুড়িগ্রাম জেলায় এক কৃষক সমাবেশের মধ্যে দিয়ে আত্মপ্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির অঙ্গ সংগঠন জাতীয় কৃষক শক্তির কেন্দ্রীয় কমিটি। গত বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকাল সাড়ে তিনটায় কুড়িগ্রাম সদরের টগরাইহাট হাই স্কুল মাঠে এক কৃষক সমাবেশের মধ্য দিয়ে জাতীয় কৃষক শক্তির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে।
জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে এ কমিটি ঘোষণা করেন। সমাবেশে প্রধান বক্তা ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন এমপি। তিনি বলেন, এখন পর্যন্ত আমরা কৃষকদের নিয়ে সম্মিলিতভাবে ভাবতে পারি নাই। আমাদের কৃষকেরা এখনো নিজেদের মতো প্রাচীন পদ্ধতিতে চাষাবাদ করেন। যখন তারা পণ্য বিক্রি করতে যান তখন বৈষম্যের শিকার হন, অধিকাংশ সময় তারা ন্যায্য মূল্য পাননা। এই কৃষকদের সমস্যা থেকে উত্তরণের জন্য জাতীয় কৃষক শক্তি কাজ করবে। সমাবেশটি কুড়িগ্রামের-২ আসনের সংসদ সদস্য ও এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক ড. আতিক মুজাহিদ এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে তৃণমূল পর্যায়ের ১০ হাজার কৃষক অংশগ্রহণ করেন। এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের এনসিপি, যুবশক্তি, ছাত্রশক্তি, নারী শক্তি ও এর অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সুধীসমাজ, পুলিশ প্রশাসন, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশ এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম-এমপি জাতীয় কৃষক শক্তির একটি আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন। আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন সাঈদ উজ্জ্বল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট ফখরুদ্দিন আহমেদ জাকি ও মো. আব্দুল আজিজ, সদস্য সচিব কৃষিবিদ গোলাম মর্তুজা সেলিম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মজিবুর রহমান খোকন ও মো. রাকিবুল হাসান রানা। মুখ্য সংগঠক হিসেবে নফিউল ইসলামের নাম ঘোষণা করা হয়। এবং এই আংশিক কমিটিকে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দেয়া হয়। এসময় জাতীয় কৃষক শক্তির দায়িত্বপ্রাপ্ত নেতারা ঘোষনাপত্র পাঠের ভেতর থেকে সংগঠনের রূপরেখা তুলে ধরেন।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com