বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

ত্রাণ বিতরণকালে হুইপ জিকে গউছ ॥ অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে

  • আপডেট টাইম মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ২১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ খোয়াই নদীর বাঁধ ভেঙ্গে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের মধ্যে ত্রাণ (চাল) বিতরণ করেছেন জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ। তিনি গতকাল সোমবার দুপুরে লস্করপুর ইউনিয়নের ৩টি পৃথক পয়েন্টে ১ হাজার পরিবারের মাঝে এই চাল বিতরণ করেন। এ সময় তিনি বন্যাকবলিত মানুষের খোঁজখবর নেন এবং তাদের দুর্ভোগ লাঘবে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।
চাল বিতরণকালে হুইপ জি কে গউছ বলেন, আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্থ হবিগঞ্জের মানুষের খোঁজখবর রাখছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদের নির্দেশ দিয়েছেন। এ অঞ্চলের মানুষের কল্যাণে যা যা প্রয়োজন, সরকার তা করবে।
তিনি বলেন, নির্বাচনের আগে দুটি কার্ড দেখিয়ে প্রতিশ্রুতি দিয়েছিলাম বিএনপি সরকার গঠন করলে “ফ্যামিলি কার্ড” ও “কৃষক কার্ড” চালু করবে। অল্প কিছুদিনের মধ্যেই হবিগঞ্জে এই কার্ড প্রদানের কার্যক্রম শুরু হবে। যারা বিএনপিকে ভোট দিয়েছেন তারাও কার্ড পাবেন, যারা ভোট দেননি তারাও পাবেন। কারণ আমরা দলমত নির্বিশেষে মানুষের জন্য কাজ করতে চাই এবং একটি সুন্দর দেশ গড়ে তুলতে চাই।
খোয়াই নদীর বাঁধ ভাঙ্গার প্রসঙ্গ উল্লেখ করে এমপি জি কে গউছ বলেন, যাদের কারণে এই বাঁধ ভেঙ্গেছে তাদের বিষয়ে স্থানীয় জনগণকে সতর্ক থাকতে হবে। অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। কোনো দুস্কৃতিকারী ব্যক্তির দায়ভার বিএনপি নেবে না। আমি নিজে দুর্নীতি করব না এবং কোনো দুর্নীতিবাজের সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না।
এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আবু জাহের, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল হক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইসলাম তরফদার তনু, হাজী এনামুল হক, সদর উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান কাজল, সাধারণ সম্পাদক শামছুল ইসলাম মতিনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিএনপির নেতাকর্মীরা।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com