রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

লাখাই ইউনিয়নে উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন হুইপ জি কে গউছ

  • আপডেট টাইম বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ২৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ লাখাই উপজেলার ১নং লাখাই ইউনিয়নের বিভিন্ন সরকারি উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন। পাশাপাশি ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্থবায়নের লক্ষ্যে স্থানীয় জনসাধারণের সঙ্গে মতবিনিময় করেন।
গতকাল মঙ্গলবার দিনব্যাপী নৌকাযোগে ইউনিয়নের বিভিন্ন গ্রাম পরিদর্শনকালে তিনি চলমান উন্নয়ন কর্মকান্ডের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও চাহিদার কথা মনোযোগ দিয়ে শোনেন।
হুইপ জি কে গউছ বলেন, বর্তমান সরকার গ্রামাঞ্চলের সার্বিক উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। শিক্ষা, স্বাক্ষ্য, যোগাযোগ ব্যবস্থা, কৃষি ও অবকাঠামো উন্নয়নে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। লাখাই ইউনিয়নের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে প্রয়োজনীয় নতুন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের উদ্যোগ নেয়া হবে।
তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী এলাকার টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকারের উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে। উন্নয়নের সুফল যেন প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে যায়, সে লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। তারা এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়ন চাহিদা তুলে ধরলে হুইপ জি কে গউছ সেগুলো পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন, লাখাই উপজেলা বিএনপির সভাপতি ড. আব্দুল আহাদ স্বপন, সাধারণ সম্পাদক এডভোকেট সামছুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম গোলাপ, সাংগঠনিক সম্পাদক শামছুদ্দিন আহমেদ, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহমুদুল হাসান প্রমুখ।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com