শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

চুনারুঘাটে জমির সীমানা প্রাচীর ভাংচুরের অভিযোগ

  • আপডেট টাইম রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ২৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নে জমির সীমানা প্রাচীর ভাংচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় মামলা দায়ের করেছেন গোবরখলা গ্রামের বাসিন্দা মৃত হাজী মজলিশ মিয়ার পুত্র সাবেক চেয়ারম্যান মো. হুমায়ূন কবির খান (৬০)। আসামিরা হলেন উত্তর বিলপাড় গ্রামের মৃত সুরুজ মিয়ার পুত্র রফিকুল ইসলাম ও তার পুত্র অভি মিয়াসহ ৪-৫ জন। মামলার বিবরণে জানা যায়, গত ৯ জুন সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুর মৌজায় তার মালিকানাধীন জমিতে প্রতিবেশী রফিকুল ইসলাম, তার ছেলে অভি মিয়াসহ আরও ৪-৫ জন অজ্ঞাত ব্যক্তি অনধিকার প্রবেশ করেন। অভিযুক্তরা লোহার রড, শাবলসহ বিভিন্ন সরঞ্জাম দিয়ে জমির পূর্ব ও দণি পাশের পাকা সীমানা প্রাচীর ভাংচুর করেন। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও মামলা করলে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান। ভুক্তভোগীর দাবি, জমির চারপাশে সীমানা প্রাচীর নির্মাণের পর থেকেই অভিযুক্তরা বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে আসছিলেন। স্থানীয়ভাবে বিষয়টি একাধিকবার মীমাংসার চেষ্টা হলেও তারা তা মানেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, ভাঙচুরের ঘটনায় প্রায় ৪ লাখ টাকার য়তি হয়েছে। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করে তিনি থানায় মামলা করেন। মামলার পর থেকে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com