শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

রিচি ইউনিয়নে মতবিনিময় সভায় হুইপ জি কে গউছ ॥ সরকার গ্রামাঞ্চলের সার্বিক উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে

  • আপডেট টাইম রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৪৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ সদর উপজেলার ২নং রিচি ইউনিয়নের বিভিন্ন সরকারি উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন। পাশাপাশি ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় জনসাধারণের সঙ্গে মতবিনিময় করেন।
গতকাল শনিবার বিকালে স্থানীয় সুলতান মাহমদপুর স্কুল প্রাঙ্গনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় হুইপ জি কে গউছ বলেন, বর্তমান সরকার গ্রামাঞ্চলের সার্বিক উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, কৃষি ও অবকাঠামো উন্নয়নে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। প্রত্যেকটি ইউনিয়নের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে প্রয়োজনীয় নতুন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের উদ্যোগ নেয়া হবে।
তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী এলাকার টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকারের উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে। উন্নয়নের সুফল যেন প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে যায়, সে লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সদর উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান কাজলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সামছুল ইসলাম মতিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য আব্দুল ওয়াদুদ তালুকদার আব্দাল, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আজম উদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শামছু মিয়া, সাংগঠনিক সম্পাদক এসএম মানিক, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি দেওয়ানুল হক, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আক্তার মিয়া, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাহেব আলী, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি সামছু মিয়া, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ মিয়া, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুন নুর, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী হাবিবুর রহমান, বিএনপি নেতা ওলি মেম্বার, আরব আলী, শ্রমিকদল নেতা নুরুক হক লিটন, মহসিন সিকদার, সাইফুল ইসলাম রকি, এডভোকেট সেলিম আহমেদ, আবুল বাশার জুমন মেম্বার, আব্দুল করিম, আব্দুল কাইয়ুম প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com