শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

১১ বছরের লাইজুর বাল্য বিয়ের আয়োজন

  • আপডেট টাইম শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৩
  • ৫৬০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের ১১ বছরের শিশু লাইজুকে আগামী ১ নভেম্বর শুক্রবার বিয়ের পীড়িতে বসানো হচ্ছে। লাইজু নোয়াগাঁও গ্রামের দুলাল মিয়ার মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়- শিশু লাইজু গত বছর স্থানীয় নোয়াগাঁও জালালাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষায় অংশ নিয়ে কৃতকার্য হয়। এরপর আর তাকে পড়ানো হয়নি। ১ নভেম্বর হবিগঞ্জ পৌর এলাকার উমেদনগর গ্রামের নুর ইসলামের ছেলে আতাউরের (১৮) সঙ্গে তার বিয়ের দিনক্ষণ ঠিক করা হয়েছে। শিশু লাইজুর বাল্য বিয়ে হতে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে স্থানীয় রিচি ইউপি সদস্য অলিউর রহমান বলেন- “বিষয়টি আমিও শুনেছি। এ বাল্য বিয়ে যাতে না হয়, সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেবো।” এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মিয়া মোহাম্মদ ইলিয়াস বলেন- “বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখছি।” এ ব্যাপারে হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুর রহমান জানান- শিশু লাইজুকে বাল্য বিয়ের দেওয়ার চেষ্টা করা হলে তা বন্ধ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com