রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

চুনারুঘাটের এক মাদক ব্যবসায়ীকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৩২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের বিজ্ঞ জেলা ও দায়রা জজ কাঁকন দে এক মাদক ব্যবসায়ীকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন। সেই সাথে ১৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। গতকাল বুধবার দুপুরে এ রায় দেয়া হয়। মামলার বিবরণে জানা যায়, চুনারুঘাট উপজেলার খনকিরপাড় গ্রামের আব্দুস সামাদের পুত্র মাদক ব্যবসায়ী ফারুক মিয়াকে ১৭ সালের ১৩ জুলাই ডিবির এসআই ইকবাল বাহার, শায়েস্তাগঞ্জ এলাকা থেকে আটক করেন। এ সময় তার কাছ থেকে ৫ বোতল ফেনসিডিল ও ৫২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে শায়েস্তাগঞ্জ থানায় মামলা করেন। ওই বছরের ২নভেম্বর বিজ্ঞ দায়রা জজ মাপরোজা পারভিনের আদালতে চার্জ গঠন হয়। ৫ জন স্বাক্ষীর সাক্ষ্য শেষে এ দন্ডাদেশ দেন বিচারক। স্ট্রেনোগ্রাফার মুখলেসুর রহমান জানান, রায়কালে আসামি পলাতক ছিলো। সাজা পরোয়ানা সংশ্লিষ্ঠ থানায় প্রেরণ করা হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com