রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষনের চেষ্টা বদমাশকে দুই বছরের কারাদণ্ড

  • আপডেট টাইম বুধবার, ২৯ অক্টোবর, ২০১৪
  • ৬৫১ বা পড়া হয়েছে

কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে জিয়াউল হক (২৮) নামে এক বখাটেকে ২বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। দণ্ডপ্রাপ্ত জিয়াউল হক (৩০) কুর্শি ইউনিয়নের জহুরপুর গ্রামের মৃত ছালেক উদ্দিনের পুত্র। সে রাজমিস্ত্রী কাজ করে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ে ভ্রাম্যমান আদালত স্থাপন করে বিজ্ঞ বিচারক নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ লুৎফুর রহমান এ দণ্ডাদেশ প্রদান করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে-৬ষ্ট শ্রেণির জনৈক স্কুলছাত্রী দুপুর ২টার দিকে স্কুল থেকে বাড়ি ফেরার সময় পথিমধ্যে বখাটে জিয়াউল হক পথরোধ করে ছাত্রীকে ঝাপটে ধরে জোরপূর্বক একটি ধানখেতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ছাত্রীটির চিৎকার দিলে পার্শ্ববর্তী লোকজন এগিয়ে এলে বখাটে জিয়াউল পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় লোকজন তাকে ধরে ফেলে। পর তাকে গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ে নিয়ে আসা হয়। তাৎক্ষণিক খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোঃ লুৎফুর রহমান ও ওসি লিয়াকত আলী গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ে ছুটে যান। সেখানে উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালত স্থাপন করে সাক্ষীদের স্বাক্ষ্য প্রমানে ঘটনা প্রমাণিত হওয়ায় জিয়াউল দোষ স্বীকার করায় তাকে ২ বছরের কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানার আদেশ প্রদান করেন। তাৎক্ষণিক বখাটেকে সাজা দেয়ায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com