বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জের কায়স্থগ্রাম-দেবপাড়া সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

  • আপডেট টাইম শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ১৮ বা পড়া হয়েছে

ছনি আহমেদ চৌধুরী, ॥ নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের কায়স্থগ্রাম বাজার থেকে দেবপাড়া বাজার পর্যন্ত সড়কটি দ্রুত সংস্কার ও প্রশস্তকরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে দেবপাড়া (বালিদ্বারা) বাজারে কায়স্থগ্রাম আল-বারাকাহ যুব সংঘের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কায়স্থগ্রাম আল-বারাকাহ যুব সংঘের সভাপতি মোজাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন গজনাইপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শফিউল আলম, ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি আব্দুল কাইয়ুম, সমাজকর্মী আজাদ আলী সুমন, ইউপি সদস্য জাহেদ আহমেদ চৌধুরী, এনসিপি নেতা আলাউর রহমান, কায়স্থগ্রাম আল-বারাকাহ যুব সংঘের সহসভাপতি জাকির হোসেন শিফন, শাহীন আহমদ, অর্থ সম্পাদক ফয়সল আহমদ, রাসেল আহমদ, মুস্তাকিম, জুবায়ের আহমদ, অপু ও নাহিদসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মানববন্ধনে বক্তারা বলেন, কায়স্থগ্রাম বাজার থেকে দেবপাড়া বাজার পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি প্রায় ১০ বছর ধরে সংস্কারের অভাবে বেহাল অবস্থায় পড়ে আছে। সড়কের বিভিন্ন অংশ ভাঙাচোরা ও সরু হয়ে যাওয়ায় প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, ব্যবসায়ী ও পথচারীদের। বিশেষ করে বর্ষা মৌসুমে সড়কটির দুরবস্থা আরও প্রকট হয়ে ওঠে। বক্তারা আরও বলেন, সড়কটি এ অঞ্চলের মানুষের যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ ও বিভিন্ন ধরনের যানবাহন এ সড়ক দিয়ে চলাচল করলেও দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় সংস্কার ও প্রশস্তকরণের কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে স্বাভাবিক যাতায়াত ব্যাহত হওয়ার পাশাপাশি জনদুর্ভোগ দিন দিন বাড়ছে। মানববন্ধন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করে সড়কটির দ্রুত সংস্কার ও প্রশস্তকরণের দাবি জানান বক্তারা। একই সঙ্গে জনদুর্ভোগ নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে কায়স্থগ্রাম বাজার থেকে দেবপাড়া বাজার পর্যন্ত সড়কটির দ্রুত সংস্কার ও প্রশস্তকরণের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com